ষ্টাফ রিপোর্টার,২৫ জুলাই ২০২০(বিবিনিউজ):বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার এই সরকারের সময় কেউ দুর্নীতি করে পার পাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ। ধামরাইয়ের বিভিন্ন এলাকায় স্কুল,রাস্তা,কালভার্ট ও সেতু উদ্বোধন করেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ। করোনা ভাইরাস প্রকোপের মধ্যেও এ উপজেলায় উন্নয়ন কাজ থেমে নেই। গত দু’দিনে তিনি প্রায় ৩০ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন। এলজিইডির অর্থায়নে এ উন্নয়ন কাজ গুলো নির্মিত হবে। সংসদ সদস্য বেনজীর আহমেদ এসময় বলেন,২০৪১ সালের মধ্যে…
Read MoreMonth: July 2020
চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে তামিম ইকবাল
২৫ জুলাই ২০২০ (বিবিনিউজ) : চিকিৎসার উদ্দেশ্যে আজ শনিবার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তার পেটের পীড়া দেখা দিয়েছে, যেটি ক্রমেই বেড়ে চলেছে। মাঝমধ্যে এটি সহ্যের মাত্রাও ছাড়িয়ে যায়। এমন পরিস্থিতিতে লন্ডনের হার্লি স্ট্রিটের একজন অন্ত্রবিদ চিকিৎসককে দেখাবেন তামিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী আজ বলেছেন,‘ লন্ডনের হার্লি স্ট্রিটে একজন ডাক্তারকে দেখাতে যাচ্ছেন তামিম। তার কোভিড-১৯ পরীক্ষা করানো হয়েছে। ভ্রমণের জন্য এটি এখন বাধ্যতামুলক।’ তবে লন্ডনে পৌছেই ডাক্তার দেখাতে পারবেন না তামিম। নিয়ম অনুযায়ী তাকে বাধ্যতামুলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে…
Read Moreপর্যাপ্ত ত্রাণ মজুদ আছে : ত্রাণ প্রতিমন্ত্রী
২৫ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বন্যাদুর্গতের জন্য সরকারি ত্রাণ-সহায়তা হিসেবে এ পর্যন্ত নগদ ৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে। তিনি বলেন, এছাড়াও খাদ্য-সহায়তা হিসেবে দেওয়া হযেছে ১২ হাজার ১০ মেট্রিক টন চাল ও ১ লাখ ২১ হাজার শুকনো খাবারের প্যাকেট। প্রতিমন্ত্রী বলেন, এর পাশাপাশি বন্যা-কবলিত এলাকার ক্ষতিগ্রস্তদের প্রাণি-সম্পদ বাঁচাতে গো-খাদ্য ক্রয়ের জন্য নগদ ১ কোটি ৪৮ লাখ টাকা ও শিশু খাদ্য ক্রয়ের জন্য আরো নগদ ৭০ লাখ টাকা প্রদান করা হয়েছে। এছাড়াও বন্যা-কবলিত অঞ্চলে ১ হাজার ৫শ’…
Read More১১ লক্ষাধিক নমুনা পরীক্ষায় ২,২১,১৭৮ শনাক্ত
২৫ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ১৪০তম দিন পর্যন্ত ১১ লাখ ১ হাজার ৪৮০ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ২১ হাজার ১৭৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ০৮ শতাংশ। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় ১০ হাজার ৪৪৬ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৫২০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ২৮ জন কম শনাক্ত হয়েছেন। গতকাল ১২…
Read Moreস্বাস্থ্যের নতুন মহাপরিচালক আবুল বাশার
২৩ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসাবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা.আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক (সার্জারি) হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। এরআগে মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য সাবেক ডিজি অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। পরে আজ বৃহষ্পতিবার আবুল কালাম আজাদের পদত্যাগপত্র গৃহীতের বিষয়টি প্রজ্ঞাপন আকারের জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
Read Moreজলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
২৩ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে জলবায়ু শরণার্থীদের জন্য বিশ্বের বৃহত্তম পুনর্বাসন প্রকল্পের উদ্বোধনকালে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্তসহ দেশের সকল জনগণের জন্য মুজিববর্ষে আবাসন নিশ্চিত করতে তাঁর সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিববর্ষ উদযাপন করছি। তাঁর জন্ম শতবর্ষে আমাদের লক্ষ্য বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। প্রত্যেকটি মানুষকে যেভাবে পারি, গরিবানাহালে একটি চালা হলেও আমরা করে দেব।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবন থেকে ভিডিও কানফারেন্সের মাধ্যমে কক্সবাজারে ‘খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প’ নামে এই প্রকল্পের উদ্বোধন করেন। শেখ হাসিনা এ সময়…
Read Moreবঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সাভারে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন
সাভার প্রতিনিধি,২৩ জুলাই ২০২০(বিবিনিউজ):জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সাভারে বৃক্ষ রোপন কর্মসুচী শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা চত্বরে এ বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। বৃক্ষ রোপন কর্মসুচীতে এসময় সাভার উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বৃক্ষ রোপন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব সবাইকে পরিবেশের ভারসম্য রক্ষায় একটি করে গাছ লাগার পরামর্শ দেন। এসময়…
Read Moreসাভারে ভেজাল খাদ্য তৈরির কারখানায় র্যাবের অভিযান,নয় লক্ষ টাকা জরিমানা
সাভার প্রতিনিধি,২৩ জুলাই ২০২০(বিবিনিউজ):অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সাভার ও আশুলিয়ায় গুড় ও সেমাই তৈরি করে বাজারে বিক্রি করার অভিযোগে দুটি কারখানাকে নয় লক্ষ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সকালে সাভারের নামা বাজার এলাকায় রুপা এন্টারপ্রাইজ ও আশুলিয়ার জিরাবো এলাকার বেক টাইম কারখানায় অভিযান পরিচালনা করেন র্যার ৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান। র্যাব ৪ জানায় দীর্ঘ দিন ধরে সাভারের নামা বাজার এলাকায় রুপা এন্টারপ্রাইজের মালিক গৌতম সাহা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিনি ও ফিটকারি দিয়ে গুড় তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলো। পরে এলাকাবাসীর অভিযোগের ভিতিত্বে ওই…
Read Moreধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীর দ্বিতীয় বার পরীক্ষা ছাড়াই সুস্থতার ছাড়পত্র
ষ্টাফ রিপোর্টার,২৩ জুলাই২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাসের প্রথম থেকে গত ২১ শে জুলাই পর্যন্ত আইইডিসি আর এ নমুনা পাঠানো হয় ২৩ শত ২১ জনের এতে করোনা পজেটিভ আসে ৪০৭ জনের । আর করোনা পজেটিভ হওয়া রোগীদের দ্বিতীয় বার নমুনা পরীক্ষা ছাড়াই ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ প্রায় ৩৫০ জনকে সুস্থতার ছাড়পত্র দিয়েছেন। এ পর্যন্ত সরকারি হিসাব মতে এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন ৮ জন । করোনা পজেটিভ হওয়া অনেক রোগীই দ্বিতীয় বার নমুনা দেওয়ার জন্য অনেক চেষ্টা করে ও ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এঘটনায় সুষ্ঠ তদন্তের মাধ্যমে…
Read Moreআশুলিয়ায় গরু ব্যবসায়ীকে কুপিয়ে ১৬ লাখ টাকা ছিনতাই
সাভার প্রতিনিধি,২৩ জুলাই ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় গরু বিক্রির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে দুই ব্যবসায়ীকে কুপিয়ে প্রায় ১৬ লাখ টাকা ছিনতাই করেছে ডাকাতরা।রাতে আশুলিয়ার খেজুর বাগানের গরুহাট থেকে ফেরার পথে নিকটস্থ টঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতদেও হামলায় আহতরা হলেন-ধামরাইয়ের বাথুলি এলাকার মো. শওকত হোসেনের ছেলে হাজী আমজাদ হোসেন ও একই এলাকার আবদুল লতিফ হোসেনের ছেলে মো. আবু সাইদ। এছাড়া গাড়ির চালককেও বেধরক পিটিয়ে আহত করে তারা। আহত হাজী আমজাদ হোসেন জানান, আশুলিয়ার খেজুরবাগান এলাকার গরুর হাটে গরু বিক্রির প্রায় ১৬ লাখ টাকা নিয়ে প্রাইভেটকারযোগে ঢাকার ধামরাইয়ে নিজ বাড়িতে ফিরছিলাম। মহাসড়কে…
Read More