ধামরাইয়ে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন বেনজীর আহমেদ

ষ্টাফ রিপোর্টার,২৫ জুলাই ২০২০(বিবিনিউজ):বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার এই সরকারের সময় কেউ দুর্নীতি করে পার পাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ।

ধামরাইয়ের বিভিন্ন এলাকায় স্কুল,রাস্তা,কালভার্ট ও সেতু উদ্বোধন করেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ। করোনা ভাইরাস প্রকোপের মধ্যেও এ উপজেলায় উন্নয়ন কাজ থেমে নেই। গত দু’দিনে তিনি প্রায় ৩০ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন। এলজিইডির অর্থায়নে এ উন্নয়ন কাজ গুলো নির্মিত হবে।


সংসদ সদস্য বেনজীর আহমেদ এসময় বলেন,২০৪১ সালের মধ্যে বাংলাদেশ সিঙ্গাপুর ও মালয়েশিয়ার মত উন্নত হবে। বর্তমান সরকার সকল দুর্নীতি বাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে জানিয়ে তিনি আরও বলেন সরকারের উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করতে একটি মহল দিন রাত উঠে পড়ে লেগেছে।

উন্নয়ন কাজ উদ্বোধন কালে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখোয়াত হোসেন সাকু,মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহনা জেসমিন মুক্তা , উপজেলা ভাইস চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম ,ঢাকা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বিশিষ্ট ব্যাবসায়ী আঃ আলীম খান সেলিম ,আমতা ইউনিয়ন চেয়ারম্যান আবুল হোসেনসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment