সাভারের বিরুলিয়ায় বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী

সাভার প্রতিনিধি,১৩ জুলাই ২০২০(বিবিনিউজ):ঢাকার আশেপাশের নদী গুলো নব্বই ভাগ দখল মুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।সোমবার দুপুরে সাভারের বিরুলিয়া ব্রীজ এলাকায় তুরাগ নদীর তীরে মুজিব শতবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। নৌ পরিবহন প্রতিমন্ত্রী এসময় আরও বলেন,ঢাকার আশেপাশের নদী গুলোর প্রবাহ ঠিক করতে ও মানুষের বসবাস করতে দখল মুক্ত করা হয়েছে। দখল মুক্ত করতে গিয়ে অনেক প্রভাবশালীদের বাধার মুখে পড়তে হয়েছে। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, উদ্ধারকৃত জায়গায় সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এর কার্যক্রম…

Read More

দেশে করোনায় নতুন শনাক্ত ৩০৯৯ জন

১৩ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৯ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৩৯১ জন। গতকালের চেয়ে আজ ৮ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৪৭ জন মৃত্যুবরণ করেছিলেন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। আগের দিনও এই হার ছিল ১ দশমিক ২১ শতাংশ। আগের দিনের চেযে আজ মৃত্যুর হার দশমিক ০৭ শতাংশ বেশি। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। অধ্যাপক নাসিমা সুলতানা…

Read More

সরকারি কর্মচারিদের ঈদের ছুটিতে কর্মস্থলে থাকার নির্দেশ

১৩ জুলাই, ২০২০ (বিবিনিউজ) : ঈদুল আজহার ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারিদের কর্মস্থলে থাকতে হবে। তাঁরা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সকালে গণভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, ‘ঈদের ছুটির সময় সরকারি কর্মকর্তা-কর্মচারিদের কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং আসন্ন ঈদুল আজহায় সরকারি ছুটি বাড়ানো হবে না।’ জিলহজ মাসের চাঁদ দেখা অনুযায়ী আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির…

Read More