ঢাকার দোহারে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান

ষ্টাফ রিপোর্টার ,১১ জুলাই,২০২০(বিবিনিউজ):জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকার দোহারে বৃক্ষ রোপন কর্মসুচী শুরু হয়েছে। শনিবার সকালে দোহার বিশ্ববিদ্যালয় কলেজ ও বেগম আয়েশা পাইলট উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। এসময় তিনি বিভিন্ন প্রজাতির পাঁচ শতাধিক গাছের চারা রোপন করেন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে একটি করে গাছ লাগার পরামর্শ দেন। বৃক্ষ রোপন কর্মসুচীতে এসময় শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Read More

পাওনা টাকা চাওয়ায় সাভারে গৃহবধু গণধর্ষণের শিকার

সাভার প্রতিনিধি,১১ জুলাই,২০২০(বিবিনিউজ):পাওনা টাকা চাওয়ায় সাভারে এক গৃহবধুকে গণধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।শনিবার দুপুরে তাকে আটক করা হয় বলে নিশিচত করেছেন সাভার মডেল থানার ওসি অপারেশন জাকারিয়া হোসেন। পুলিশ জানায় গতকাল রাতে সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় আলাউদ্দিন নামের এক ইট ভাটার সর্দারের কাছে পাওনা টাকা চাইতে যান ওই ইটভার শ্রমিক আতাউর রহমানের স্ত্রী (১৯)। পরে ওই ইট ভাটার সর্দার আলাউদ্দিন ওই নারীকে একটি গাছ বাগানে নিয়ে হাত পা বেধে দুই জন মিলে তাকে গণধর্ষণ করেন। এসময় ওই নারীকে আরও দুই জন ধর্ষণে সহয়তা করেন। পরে ধর্ষণকারী ওই…

Read More