ঢাকার দোহারে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান

ষ্টাফ রিপোর্টার ,১১ জুলাই,২০২০(বিবিনিউজ):জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঢাকার দোহারে বৃক্ষ রোপন কর্মসুচী শুরু হয়েছে।


শনিবার সকালে দোহার বিশ্ববিদ্যালয় কলেজ ও বেগম আয়েশা পাইলট উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।

এসময় তিনি বিভিন্ন প্রজাতির পাঁচ শতাধিক গাছের চারা রোপন করেন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে একটি করে গাছ লাগার পরামর্শ দেন।
বৃক্ষ রোপন কর্মসুচীতে এসময় শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment