ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীর দ্বিতীয় বার পরীক্ষা ছাড়াই সুস্থতার ছাড়পত্র

ষ্টাফ রিপোর্টার,২৩ জুলাই২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাসের প্রথম থেকে গত ২১ শে জুলাই পর্যন্ত আইইডিসি আর এ নমুনা পাঠানো হয় ২৩ শত ২১ জনের এতে করোনা পজেটিভ আসে ৪০৭ জনের । আর করোনা পজেটিভ হওয়া রোগীদের দ্বিতীয় বার নমুনা পরীক্ষা ছাড়াই ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষ প্রায় ৩৫০ জনকে সুস্থতার ছাড়পত্র দিয়েছেন। এ পর্যন্ত সরকারি হিসাব মতে এ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন ৮ জন । করোনা পজেটিভ হওয়া অনেক রোগীই দ্বিতীয় বার নমুনা দেওয়ার জন্য অনেক চেষ্টা করে ও ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
এঘটনায় সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন উপজেলাবাসী।

Related posts

Leave a Comment