
সাভারে মিন্টু শেখ নামের (৩৫) এক অটোরিকসা চালককে ছুরিকাঘাতে হত্যা করে অটোরিকসা ছিনতাইয়ের চেষ্টা করেছে দুর্বৃওরা।
ভোর রাতে সাভারের জামসিং জাহাঙ্গীরনগর সোসাইটি এলাকায় এ হত্যা কান্ডের ঘটনা ঘটে।
নিহত অটোরিকসা চালক মিন্টু শেখ নড়াইল জেলার লোহাগড়া থানার পানপাড়া গ্রামের সোলেমান মিয়ার ছেলে। সে সাভারের ছায়াবিথি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকত।
পুলিশ জানায়,ভোর রাতে জামসিং জাহাঙ্গীরনগর সোসাইটি এলাকায় ওই অটোরিকসা চালককে গলায় ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃওরা অটোরিকসা ছিনতাইয়ের চেষ্টা করে। পরে ওই এলাকায় মানুষের উপস্থিতি টের পেয়ে দুর্বৃওরা অটোরিকসা রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নিহত ওই অটোরিকসা চালককে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিষয়টি নিশিচত করে সাভার মডেল থানার ওসি অপারেশন জাকারিয়া হোসেন বলেন অটোরিকসা চালকের হত্যা কারীদের আটকের চেষ্টা চলছে।
