ঢাকার সাভার,আশুলিয়া ও নবাবগঞ্জে বড় দিন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন

স্টাফ রিপোর্টার,২৪ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : ঢাকার সাভার,আশুলিয়া ও নবাবগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীনা ও নানা আয়োজনে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ২৫ ডিসেম্বর বড় দিন পালনে ব্যাপক প্রস্ততি গ্রহন করেছেন। প্রতি বছরের ন্যায় এ বছরও সাভারের ধরেন্ডা গীর্জাসহ অন্যান্য গীর্জা উপাসনালয়, প্রতীকী গোসালঘড়, ক্রিসমাস ট্রি,বাড়ী,ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্টানে চমৎকার সাজে আলোক সজ্জার কাজ ইতো মধ্যে শেষ করেছেন। ধরেন্ডা সাধু যোসেফের ধর্মপল্লীর পাল পুরোহিত ও সভাপতি ফাদার অমল ডি ক্রুজ বলেন,বড় দিন উপলক্ষে সকল আয়োজ সম্পন্ন করা হয়েছে। তবে দেশের আইন শৃংখলার পরিস্থির কারনে আলোচনাসভা ও কীর্তন প্রতিযোগীতা বাদে ধর্মীয় সকল কর্মসূচী অব্যাহত রয়েছে। সাভারের ধরেন্ডা গীর্জা এলাকায় ৮ হাজার ও আশুলিয়াসহ প্রায় ১৫-১৬ হাজার খৃষ্টান সম্পাদায় লোক এ এলাকায় বসবাস করছেন। আইন-শৃংখলা বাহিনী নিরাপত্তার জন্য ও প্রশাসনের পক্ষ থেকে গীজা পরিদর্শন করে সকল ধরনের সহযোগীতার আশ্বাস দিয়েছেন। খৃষ্ঠান সম্পদায়েরসহ দেশের সকল মানুষের জন্য গীর্জায় গীর্জ জীবন সুন্দর,নিরাপদ ও আনন্দময়সহ শান্তিতে বসবাস করবে এমনি প্রার্থনা করা হচ্ছে।

Related posts

Leave a Comment