স্টাফ রিপোর্টার,২৪ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : ক্রীড়াঙ্গনের স্বপ্নপূরীখ্যাত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ২০২৬ সালের ভর্তি পরীক্ষা প্রাথমিক বাঁছাই কার্যক্রম শুরু হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও তৃণমূলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রীড়া প্রতিভাবান ছেলে-মেয়েদের কথা বিবেচনা করে ভর্তির প্রাথমিক কার্যক্রম বিভাগীয় শহরের বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র সমূহে পরিকল্পনা করা হয়েছে। ফলে গরীব ও সুবিধা বঞ্চিত ছেলে-মেয়েরা একদিকে যেমন তাদের প্রতিভা যাচাই করার সুযোগ পাবে অন্যদিকে দেশের ভবিষ্যৎ ক্রীড়াঙ্গন প্রতিভাধর খেলোয়াড় প্রাপ্তির মাধ্যমে আরও বেশি সমৃদ্ধ হবে। দিনাজপুর ছাড়াও ভর্তি প্রাথমিক কার্যক্রম পর্যায়ক্রমে নির্ধারিত দিন সমূহে বিকেএসপি’র বিভিন্ন আঞ্চলিক কেন্দ্র সমূহ রাজশাহী, ময়মনসিংহ স্টেডিয়াম, সিলেট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সর্বশেষ ঢাকা বিকেএসপিতে শেষ হবে। আজ দিনাজপুর আঞ্চলিক কেন্দ্রে দু’দিন ব্যাপি আয়োজিত বয়স ভিত্তিক প্রাথমিক বাঁছাই পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষার্থী অংশগ্রহণ করে। বিকেএসপির জনসংযোগ অফিসার মোঃ আশরাফুজ্জামান জানান,অনলাইন ভিত্তিক নিবন্ধন প্রক্রিয়ায় প্রায় ছয় হাজার ভর্তিচ্ছুক পরীক্ষার্থী নিবন্ধন করেছে এবং পরীক্ষা চলকালীন দিনসমূহ পর্যন্ত নিবন্ধন চলমান থাকবে ।
বিকেএসপিতে ২০২৬ সালের খেলোয়াড় ভর্তির প্রাথমিক পরীক্ষা শুরু
