৭ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) :ফুটবল মাঠে এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। টাইব্রেকারে নিয়মিত গোলকিপার একটি শটও ঠেকাতে পারছেন না। এমন অবস্থায় খোদ অধিনায়ক হাতে তুলে নিলেন গোলকিপারের গ্লাভস! নিজেই দাঁড়ালেন পোস্টের নিচে। কিন্তু তাতেও হলো না শেষ রক্ষা। ঠিক এমন নাটকীয় ঘটনাই দেখা গেল আজ সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে। ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের তৃতীয় আসরের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)। টাইব্রেকারে প্রথম পাঁচটি শটের পর জাবির গোলকিপারকে সরিয়ে গ্লাভস হাতে নেন দলের অধিনায়ক মাহমুদুল হাসান কিরণ। তবে দলকে জেতাতে…
Read MoreDay: December 7, 2025
স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্ক: শোকজের জবাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন সেই চিকিৎসক
৭ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) :ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার পর তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। রোববার বেলা ১১টার দিকে হাসপাতাল পরিচালকের কাছে নোটিশের জবাব দেন চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ। বিষয়টি নিশ্চিত করে বেলা দুইটার দিকে ধনদেব চন্দ্র বর্মণ বলেন, ‘শোকজের চিঠি হাতে পেয়ে আজ বেলা ১১টার দিকে হাসপাতালের পরিচালকের কাছে জমা দিয়েছি। ডিজি বয়স্ক মানুষ, আমারও বেয়াদবি হয়েছে। শোকজের জবাবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমতা চেয়েছি।’ গতকাল শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজের শহীদ প্রেসিডেন্ট…
Read More১১৪ জন জুলাই শহীদের লাশ উত্তোলন শুরু করেছে সিআইডি
৭ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ১১৪ জনের পরিচয় শনাক্ত করতে, রায়েরবাজার কবরস্থান থেকে লাশ উত্তোলন করা শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী অজ্ঞাত শহীদদের লাশ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম সম্পর্কে এক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান সিআইডি’র প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। এ সময় তিনি বলেন, আনাসের মতো যারা বুকের রক্ত ঢেলে দেশের জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। তিনি আরও বলেন, এই কবরস্থানে যারা নাম-পরিচয়হীন অবস্থায় শুয়ে আছেন, তাদের পরিচয় তখন…
Read Moreপোস্টাল ভোট বিডি অ্যাপে ২ লাখ ২৩ হাজার প্রবাসীর নিবন্ধন সম্পন্ন
৭ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৪৭১ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন। আজ রোববার সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে। তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ৩ হাজার ৩৬২ জন পুরুষ ভোটার ও ২০ হাজার ১০৯ জন নারী ভোটার রয়েছেন। দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে রয়েছে- সৌদি আরবে ৫১ হাজার ৫৭২ জন, যুক্তরাষ্ট্রে ১৯ হাজার ৫৭৮ জন,…
Read More