৯ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশকে এগিয়ে নেয়ার ‘ডিটেইল প্ল্যানিং’ শুধু বিএনপির আছে, আর কোনো দলের নয়।’ তিনি বলেছেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের ট্র্যাক রেকর্ড আমরা অতীতে দেখেছি। তাদের কাছে কোনো প্ল্যান নেই। কথার ফুলঝুড়ি দিয়ে রাষ্ট্র চলে না, জনগণের পেটের খাবার কর্মসংস্থান, জনগণের অর্থের সংস্থান হয় না। এসব কিছুর জন্য পরিকল্পনা লাগে। জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে, কীভাবে আমরা দেশকে পরিচালনা করব, তাদের সমস্যাগুলো কীভাবে সমাধান করব। পুরো পরিকল্পনা জনগণ আমাদের কাছে দেখতে চায়। দেশকে এগিয়ে নেয়ার ‘ডিটেইল প্ল্যানিং’ শুধু বিএনপির আছে,…
Read MoreDay: December 9, 2025
তফসিল ঘোষণার পর বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ, আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান
৯ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) :আগামী কয়েকদিনের মধ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার পর সব ধরনের বেআইনি ও অনুমোদনহীন জনসমাবেশ এবং আন্দোলন থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর হয়- বর্তমানে এটিই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। একটি সুন্দর নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয় সরকার সেইদিকেই মনোনিবেশ করছে।…
Read Moreজাবির ভর্তি পরীক্ষা: প্রতি আসনে লড়বেন ১১৯ শিক্ষার্থী
৯ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে মোট ২ লাখ ১৯ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ১১৯ শিক্ষার্থী। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য জানান। ইউনিট ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ৪২৬টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৬০ হাজার ৩৫১ টি, প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা ১৪১ জন শিক্ষার্থী। ‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ) ৩২৬ টি আসনের বিপরীতে ২০…
Read Moreএনভিডিয়াকে চীনে চিপ রপ্তানির অনুমতি দিচ্ছেন ট্রাম্প
৯ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার বলেছেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তাঁর একটি চুক্তি হয়েছে। এর ফলে মার্কিন চিপ জায়ান্ট এনভিডিয়া চীনে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চিপ রপ্তানি করার অনুমতি পাবে। ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে বাণিজ্য উত্তেজনার মধ্যেই এই ঘোষণা দিলেন ট্রাম্প। কারণ, উভয় দেশই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে আধিপত্য বিস্তারের জন্য প্রতিযোগিতা করছে। ট্রাম্পের এই ঘোষণা উন্নত এআই চিপের জন্য মার্কিন রপ্তানি নীতিতে বড় ধরনের পরিবর্তন নিয়ে এল। কারণ, জো বাইডেনের প্রশাসন জাতীয় নিরাপত্তার উদ্বেগ ও চীনের সামরিক উদ্দেশ্যে ব্যবহারের আশঙ্কার বিষয়টি মাথায় রেখে…
Read Moreআজ রোকেয়া দিবস
৯ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) :আজ রোকেয়া দিবস। নারী জাগরণের অগ্রদূত, নারী অধিকার আন্দোলনের আলোকবর্তিকা ও সাহিত্যিক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যুবার্ষিকী। বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বরে জন্ম এবং ১৯৩২ সালের একই দিনে মাত্র ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। দিবসটি উপলক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুর জেলা প্রশাসন নানা কর্মসূচির আয়োজন করেছে। পতাকা উত্তোলন, র্যালি, আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্মরণ করা হচ্ছে এই মহীয়সী নারীকে। রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে নারী জাগরণের এই পথিকৃৎ এর জন্ম হয়। নারী শিক্ষার প্রসারে তাঁর কাজ সমাজে যুগান্তকারী পরিবর্তন…
Read Moreআপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে
৯ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এখন পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার উপযুক্ত নয়। বিশেষ করে খালেদা জিয়ার হৃদ্যন্ত্রের সমস্যা বেশ জটিল পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো থেকে জানা গেছে। এ ছাড়া ডায়াবেটিস, কিডনি, ফুসফুসসহ অন্য সমস্যাগুলো অপরিবর্তিত রয়েছে। তাঁকে ঢাকায় রেখেই চিকিৎসা করা হবে। প্রতিদিনই তাঁর ডায়ালাইসিস করতে হচ্ছে। এ পরিস্থিতিতে গতকাল সোমবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার বিষয়ে বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে নতুন কোনো উদ্যোগের কথা জানা যায়নি। কাতার আমিরের…
Read More