বিকেএসপির লিজেন্ডারি খেলোয়াড়দের নাম উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,১০ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) :বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)–এর ৩৯ বছরের গৌরবময় ইতিহাসে যারা নিজেদের মেধা, কঠোর পরিশ্রম ও সাফল্যের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রেখেছেন—সেইসব ৫০ জন কিংবদন্তি খেলোয়াড়দের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও সম্মাননা প্রদানের লক্ষ্যে আজ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেএসপির অডিও-ভিজ্যুয়াল সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম। মহাপরিচালক বিকেএসপির ৫০ জন লিজেন্ডারি খেলোয়াড়দের চিহ্নিত করে নাম ফলকে উন্মোচন করতে পেরে আনন্দ প্রকাশ করেন। মহাপরিচালক তার বক্তব্যে লিজেন্ডদেরকে আলোকিত মানুষ হিসেবে অভিহিত করেন এবং তাদের কারনেই বিকেএসপি তথা দেশ…

Read More

একটি রাজনৈতিক দল দেশের মানুষের কাছে ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে :আমান উল্লাহ

স্টাফ রিপোর্টার,১০ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : একটি রাজনৈতিক দল দেশের মানুষের কাছে ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান। দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এ অভিযোগ করেন।বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান এসময় আরও বলেন,বিএনপি শান্তি ও উন্নয়নের দল বিএনপিকে আগামী সংসদ নির্বাচনে ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকবে বলেও বলেন তিনি।এসময় মতবিনিময় সভার শুরুর আগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।এসময় সাভার উপজেলা…

Read More

রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,১০ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : আজ বাংলাদেশ সেনাবাহিনীর আরভিএন্ডএফ কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ সাভারে অবস্থিত রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম (আরভিএন্ডএফ) ডিপোতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাবাহিনী প্রধান আরভিএন্ডএফ ডিপোতে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান আরভিএন্ডএফ কোরের নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ। সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত আরভিএন্ডএফ কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সেনাবাহিনীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা রক্ষায় এ কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত…

Read More