জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, ফি ১ হাজার

৮ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) :জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণিতে পাঠদানকারী কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে প্রাথমিক আবেদন আজ রোববার (২৩ নভেম্বর ২০২৫) থেকে শুরু হয়েছে। অনলাইনে বিকেল চারটা থেকে শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন। এ আবেদন কার্যক্রম চলবে ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। আজ রোববার (২৩ নভেম্বর ২০২৫) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভর্তি পরীক্ষার সময় ও কেন্দ্রের তালিকা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার…

Read More

ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে সেমিফাইনালে এআইইউবি

৮ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : গতবারের রানার্সআপ হিসেবে মাঠে নামার আগেই মানসিকভাবে এগিয়ে ছিল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি)। মাঠে নেমে নিজেদের শক্তিটা ভালোই দেখিয়েছে তারা। আর সেই শক্তির সামনে পেরে ওঠেনি গতবারের সেমিফাইনালিস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়। শেষ পর্যন্ত ২-০ গোলের জয়ে ইস্পাহানি-প্রথম আলো তৃতীয় আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে তৃতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠেছে এআইইউবি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে আজ সকালে তৃতীয় কোয়ার্টার ফাইনালে শ্রেয়তর দল হিসেবেই জিতেছে এআইইউবি। বাংলাদেশের শীর্ষ লিগের কয়েকজন খেলোয়াড় খেলেছেন দলটিতে। গোলপোস্টের নিচে ছিলেন পুলিশ এফসির গোলকিপার আসিফ ভূঁইয়া, একই দলের ফরোয়ার্ড মঈন আহমেদ, ঢাকা মোহামেডানের ডিফেন্ডার আজিজুল হক, রহমতগঞ্জের…

Read More

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় জাবির শিক্ষার্থী নাবিল আজীবন বহিষ্কার

স্টাফ রিপোর্টার,৮ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) :সামাজিক যোগাযোগ মাধ্যমে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী তৌফিক ইসলাম নাবিলকে আজীবন বহিষ্কার করা হয়েছে। নাবিল জাবির ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী।বিষয়টি নিশ্চিত করে জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান গণমাধ্যমকে বলেন, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় নাবিলকে আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।এর আগে গত ৩০ জুন হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার ঘটনায় নাবিলকে সাময়িক বহিষ্কার করে একটি তদন্ত কমিটি গঠন করা। ওই কমিটির সুপারিশের আলোকে তাকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।প্রসঙ্গত, গত ২৮…

Read More