জাতীয় কবি কাজী নজরুলের কববের পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ হাদি

২০ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন। আজ বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে এ জানাজা আদায় করা হয়। জানাজা শেষে তাকে দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। প্রধান…

Read More

সুদানে শহীদ বাংলাদেশি শান্তিরক্ষীদের লাশ দেশে প্রত্যাবর্তন

২০ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় শাহাদাত বরণকারী ছয় শান্তিরক্ষীর লাশ আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে দেশে প্রত্যাবর্তন করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে শান্তিরক্ষীদের লাশ গ্রহণ করেন। এছাড়াও লাশ গ্রহণকালে চেয়ারম্যান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ; বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি; আবেইতে মোতায়েনরত জাতিসংঘ মিশন ইউনিসফা এর ফোর্স কমান্ডার এর প্রতিনিধি, চিফ কমিউনিটি লিয়াজো অফিসার; পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (ইউএন); পরিচালক, ওভারসিজ অপারেশন…

Read More

মরুভূমিতে ‘বাংলা পেস’ লড়াই, ‘বাঁহাতি কামান’ মোস্তাফিজের বিপক্ষে হার ‘টপ গিয়ার’ তাসকিনের

২০ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : বাংলাদেশের পেসারদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে দাপট ছড়ানো দেখতে কার না ইচ্ছা করে। গতকাল রাতটা ছিল তেমন এক সুযোগ। সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি২০) মুখোমুখি হয়েছিল দুবাই ক্যাপিটালস ও শারজা ওয়ারিয়রস। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের চোখে ম্যাচটা ছিল আসলে ‘বাংলা পেস লড়াই’—তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের লড়াই। মোস্তাফিজ সেই লড়াইয়ে জিতেছেন। তবে উইকেটসংখ্যাকে ফুটবলের গোল বিবেচনা করলে বলতে মোস্তাফিজকে ৩-২ ‘গোলে’ হারিয়েছেন তাসকিন। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তাসকিনদের স্বাগতিক দলের বিপক্ষে ৬৩ রানে জিতেছে মোস্তাফিজদের শারজা। ম্যাচে তাসকিনের বোলিং বিশ্লেষণ ৪-০-৪০-৩, মোস্তাফিজের বোলিং বিশ্লেষণ…

Read More

বীর উত্তম এ.কে. খন্দকারের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

২০ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর-উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকারের (এ.কে. খন্দকার) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এ.কে. খন্দকার ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় সৈনিক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সাহসিকতা, দূরদর্শিতা ও নেতৃত্বগুণের পরিচয় দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে তাঁর কৌশলগত…

Read More

হাদির জানাজা ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা

২০ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজাকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। জানাজা উপলক্ষে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বডি ওর্ন ক্যামেরা, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জাতীয় সংসদ ভবন ও রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বডি ওর্ন ক্যামেরা ও রায়োর্ট কন্ট্রোল গিয়ারসহ ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শহীদ ওসমান হাদির মরদেহ সিঙ্গাপুর থেকে উড়োজাহাজে করে গতকাল বিকেল ৫টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে…

Read More

ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

২০ ডিসেম্বর, ২০২৫ (বিবিনিউজ) : জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির সাহসী যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার রাতে এ রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। রাষ্ট্রীয় শোক উপলক্ষে আজ দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া, শহীদ হাদি’র রুহের মাগফিরাত কামনায় শুক্রবার জুমার নামাজ শেষে দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অন্য ধর্মীয় উপাসনালগুলোতেও তার আত্মার শান্তি কামনায় প্রার্থনার…

Read More