৬ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : আগামী বছর ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৪৮ দলের বর্ধিত কলেবরের এবারের আসরের গ্রুপ নির্ধারণের জন্য কাল ড্র অনুষ্ঠিত হয়ে গেল ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে। এখনো ছয়টি দল চূড়ান্ত হওয়ার বাকি। ইউরোপিয়ান প্লে অফ খেলে চার দল ও আন্ত:মহাদেশীয় প্লে অফ থেকে দুটি দল জায়গা করে নেবে মূল পর্বে। ২০২৬ সালের ১২ জুন মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বের সবচেয়ে বড় এই ফুটবল ইভেন্টের যাত্রা শুরু হবে। বিশ্বকাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র ও কানাডা দ্বিতীয় দিন…
Read MoreDay: December 6, 2025
আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সরকার সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
৬ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য সরকার সর্বোচ্চ সর্তক অবস্থানে রয়েছে। তিনি বলেন, শুরুতে কিছু চ্যালেঞ্জ থাকলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। পুলিশ বাহিনীও নিজেদের গুছিয়ে নিতে পেরেছে। সামনে জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটি বড় পরীক্ষা।আজ শনিবার রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচন হবে ‘আদর্শ নির্বাচন’। নির্বাচন যাতে শান্তিপূর্ণ হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন,…
Read Moreবেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞা মূল্যবান সম্পদ : আসিফ মাহমুদ
৬ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও প্রজ্ঞাকে মূল্যবান সম্পদ হিসেবে দেখে দেশ। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ মন্তব্য করেছেন। উপদেষ্টা তার ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া পোস্টে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, নাগরিক অধিকার ও রাজনৈতিক স্বাধীনতার প্রশ্নে এক আপোসহীন ও সর্বজন শ্রদ্ধেয় নেতৃত্ব। এরশাদবিরোধী আন্দোলন থেকে হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তার সংগ্রাম, সাহসী ভূমিকা আমাদের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত।’ তিনি আরও বলেন, ‘দেশ তাঁর নেতৃত্ব ও প্রজ্ঞাকে…
Read Moreপাকিস্তান–আফগানিস্তান সীমান্তে তুমুল গোলাগুলি
৬ ডিসেম্বর,২০২৫ (বিবিনিউজ) :পাকিস্তান–আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে সীমান্তে উভয় পক্ষ ভারী গোলাবর্ষণ করেছে। দুই পক্ষের কর্মকর্তারা বলেন, শুক্রবার গভীর রাতে সংঘর্ষের সূত্রপাত হয়। তাঁরা একে অপরের বিরুদ্ধে বিনা উসকানিতে প্রথমে গুলি চালানোর অভিযোগ তুলেছেন। সাম্প্রতিক সময় এশিয়ার এ দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়েছে। গত কয়েক মাসে সীমান্তে একাধিকবার সংঘাতে জড়িয়েছে তারা। গত অক্টোবরে প্রাণঘাতী সংঘাতের পর দুই দেশ একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হলেও সীমান্তে মাঝেমধ্যেই গোলাগুলির ঘটনা ঘটছে। গতকাল রাতের সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আফগানিস্তানের তালেবান…
Read More