সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত ,আহত অন্তত ২০

সাভার,২ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে অন্তত ২০ জন।
সোমবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের যাদুরচড় এলাকায় ও ধামরাইর ঢুলিভিটা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায় সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের যাদুরচড় এলাকায় আব্দুর যাত্রীবাহী বাস চাপায় আব্দুর রাজ্জাক ও এক নারী নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অন্যদিকে ধামরাইর ঢুলিভিটা এলাকায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ২০ জন আহত হয়েছে। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে।

Related posts

Leave a Comment