ষ্টাফ রিপোর্টার:বিএনপি রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে গেছে তাই তাদের আন্দোলনে সরকার ভীত নয় বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এ্যাডভোকেট শ ম রেজাউল করিম। শুক্রবার সকালে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধের পরিস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাকালে তিনি একথা বলেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এ্যাডভোকেট শ ম রেজাউল করিম এসময় আরও বলেন বিএনপি নেত্রী খালেদা জিয়া দুর্নীতির দায়ে কারাদন্ড প্রাপ্ত হয়েছেন তাকে সরকার মুক্ত করে দিবে একথা ভাবা যেমন আহমমোকী সেটা আইনেরও পরিপস্থি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আইনের শাসনে বিশ^াসী উল্লেখ করে তিনি আরও বলেন তাই কোন ভাবে কোন দুর্নীতিবাজ ব্যক্তিকে মুক্ত করতে সাহার্য্য করবে না সরকার তাছাড়া বিষয়টি সর্বোচ্চ আদালতের বিবেচনা সুর্পীম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচার পতির নেতৃত্বে সকল বিচার পতিরা সম্মর্তিক্রমে তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কারণ জামিন দেওয়ার ব্যাপারে উপযুক্ত কারণ পাননি উল্লেখ্য করে তিনি আরও বলেন খাদেলা জিয়ার মামলার প্রতিপক্ষ স্বাধীন দুর্নীতি দমন কমিশন এই ক্ষেত্রে সরকারকে অভিযুক্ত করা একে বারে অযুক্তিক তাই দুর্নীতির দায়ে খালেদা জিয়া ও একুষ্টে আগষ্ট গ্রেনেড হামলার দায়ে তার পুত্র তারেক জিয়ার সাজা হয়েছে। আওয়ামী অনেক পুরোনো দল অনেক চড়াই উতরাই পার হয়ে পাকিস্তানী সেনাদের মোকাবেলা করে আজকে এপর্যন্ত এসেছে তাই আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই বিএনপি নেতারা যে সরকার পতন আন্দোলনের হুমকি দিচ্ছে এটা রাজনৈতিক দেউলিয়াপনা ছাড়া আর কিছুই না স্মৃতিসৌধের সৌন্দর্য বাড়াতে সকল অবকাঠামো কাজ দ্রুত সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
মন্ত্রীর সাথে এসময় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহাদাত হোসেন,অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলে উদ্দিন আহম্মদ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী শঙ্কর কুমার মালো,উপ বিভাগীয় প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ শাকিউল আজম,উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ আরো অনেকে।
