বিএসএমএমইউর চিকিৎসকদের ঘাড়ে কয়টা মাথা: ফখরুল

০৬ ডিসেম্বর, ২০১৯(বিবিনিউজ):বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএসএমএমইউর চিকিৎসকদের ঘাড়ে কয়টা মাথা আছে যে তাঁরা বললেন কারাবন্দী খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব খারাপ। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের অবৈধ সাজা বাতিল এবং স্বৈরাচার পতন দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী বললেন, তিনি (খালেদা) ভালো আছেন। রাষ্ট্রের প্রধান নির্বাহী কর্মকর্তা যখন বলেন, সব ঠিক আছে। তখন বিএসএমএমইউর চিকিৎসকদের ঘাড়ে কয়টা মাথা যে তাঁরা বলবেন, তিনি খুব…

Read More

সিল্ক রোড বিজনেস সামিটে যোগ দিতে এফবিসিসিআই সভাপতি চীন গেছেন

৬ ডিসেম্বর, ২০১৯ ( বিবিনিউজ) : এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম সিল্ক রোড বিজনেস সামিট ২০১৯-এ যোগ দিতে আজ শুক্রবার চীন গেছেন। এফবিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়,বিজনেস সামিটের প্রথম দিনে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম সিল্ক রোড চেম্বার অব ইন্টারন্যাশনাল কমার্স (এসআরসিআইসি)-এর আয়োজিত এক্সিকিউটিভ বোর্ড অব জেনারেল এ্যাসেমব্লি সভায় অংশ নেবেন। ফোরামের দ্বিতীয় দিন আগামীকাল শনিবার এফবিসিসিআই সভাপতি প্রজেক্টস এন্ড দ্যা সাসটেইনেব্যল ডেভেলপমেন্ট অব বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ বিষয়ক প্যারালাল ফোরামে অংশ নেবেন। সেখানে তিনি বেল্ট এবং রোড সহযোগিতার মাধ্যমে বেসরকারী খাতকে সম্প্রসারিত করা…

Read More

আওয়ামী লীগের সভাপতি পদে পরিবর্তন আসবে না:সেতুমন্ত্রী

৬ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে দলের সভাপতি পদে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদরে। আজ শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত দপ্তর উপ-কমিটির বৈঠকে তিনি এ কথা জানান। আগামী জাতীয় সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোন পরিবর্তন আসছে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “একটা পদে কোন পরিবর্তন আসবে না। সেটা হচ্ছে আমাদের পার্টির সভাপতি। আমাদের সভাপতি শেখ হাসিনা। তিনি ছাড়া আমরা কেউই অপরিহার্য…

Read More

বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল : ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,৬ ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শুক্রবার দুপুরের সাভারের নামাবাজার কাটপট্টি এলাকায় সাভার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার চার তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বাংলাদেশে জলবায়ুর ফলে যে দুর্যোগ সৃষ্টি হয়েছে সেটা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রশাংশা করেছে বিশ্ব নেতারা। শেখ হাসিনা বাংলাদেশের দক্ষ ও বলিষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারনে দুর্যোগ মোকাবেলায় রোল মডেল হয়েছে উল্লেখ্য…

Read More