২৮,ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার সকালে ‘টার্মিনাল-৩’ নির্মাণ কাজের উদ্বোধন করবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী আজ শুক্রবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মেলন কক্ষে নির্মাণ কাজের উদ্বোধন প্রস্তুতি পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, আগামী ৪৮ মাসের (চার বছর) মধ্যে অত্যাধুনিক এ টার্মিনালের নির্মাণ কাজ সম্পন্ন হবে। নতুন এ টার্মিনালের (টার্মিনাল-৩) নির্মাণ কাজ সম্পন্ন হলে এটি হবে এ অঞ্চলের সেরা বিমানবন্দর। মাহবুব আলী বলেন, ‘বিমানবন্দর ও…
Read MoreDay: December 28, 2019
বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার নির্দেশ প্রধানমন্ত্রীর
২৮ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান পরিবহণের ক্ষেত্রে নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে ভিআইপি এবং ভিভিআইপিসহ সকল বিমানযাত্রীকে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার কঠোর নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেন, ‘যদি কেউ এক্ষেত্রে বাধা দেন তাহলে ভবিষ্যতে তাঁর বিমান চড়াই বন্ধ হয়ে যাবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘নিরাপত্তার যে নিয়মাবলী রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে, আমাদের সকল যাত্রীকে সেটা মেনে নিতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে এর তৃতীয় টার্মিনাল উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষনে একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন বিমানবন্দরের যাত্রী পরিবহন এবং মালপত্র আনা নেওয়ার…
Read Moreসাভারে বস্তাবন্ধি এক নারীর লাশ উদ্ধার
সাভার,২৮ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে অজ্ঞাত এক নারীর বস্তাবন্ধি হাত ও মুখ বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সাভার পৌর এলাকার ১ নং ওয়ার্ডের উত্তর জামসিং মহল্লার মৃত রমজান মোল্ল্যার জমির দেওয়ালের পাশ থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশের ধারনা অজ্ঞাত ওই নারীকে ধর্ষণের পরে দুর্বৃওরা হত্যা করে লাশ গুম করার জন্য বস্তায় ভরে সেখানে ফেলে যায়। এছাড়া লাশের মুখমন্ডলে আগুনে পোড়ার দাগ রয়েছে। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে আগুনে পোড়া ফোসা রয়েছে। পুলিশ জানায় সকালে ওই দেওয়ালের পাশে বস্তাবন্ধি হাত ও মুখ বাধা অজ্ঞাত (২৯) এক নারীর লাশ…
Read More