৫ ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা গত ৫ নভেম্বরে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা ও এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান। এসময় দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারউল্লাহ ভূঁইয়া বলেন, গত ৫ নভেম্বর উপাচার্যের মদদে ছাত্রলীগ আমাদের যৌক্তিক আন্দোলনে নির্মম হামলা চালিয়েছিল। এই উপাচার্যের দুর্নীতির খতিয়ান দীর্ঘ হচ্ছে। বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে যে ‘জিরো টলারেন্স’…
Read MoreDay: December 5, 2019
আইপিএল নিলামে নেই সাকিব, মুশফিক
৫ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও প্রতিদ্বন্দ্বিতামূলক ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) খেলোয়াড় নিলামে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ছয় ক্রিকেটার। নাম তালিকা ভুক্তির শেষ সময় গত ৩০ নভেম্বর পর্যন্ত মোট ৯৭১ জনের নাম রয়েছে এবারের নিলামে। যার মধ্যে ভারতীয় ক্রিকেটার আছেন ৭১৩ জন এবং বাইরের ২৫৮ জন। আগামী ১৯ ডিসেম্বর কলকাতাতে অনুষ্ঠিত হবে এবারের খেলোয়াড় নিলাম। ৯৭১ জনের মধ্যে ২১৫ জনের ইতোমধ্যেই খেলার অভিজ্ঞতা রয়েছে, নতুন মুখ ৭৫৪ এবং সহযোগী দেশের রয়েছেন ২ ক্রিকেটার। ৯৭১ জনের মধ্য থেকে দলগুলো বেছে নেবে ৭৩ খেলোয়াড়। নিলাম তালিকায়…
Read Moreপ্রাতিষ্ঠানিক প্রসব কেন্দ্রে সন্তান জন্মদানের আহবান মালেকের
৫ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি শিশু ও মাতৃমৃতুর হার কমিয়ে আনতে প্রাতিষ্ঠানিক সন্তান প্রসব কেন্দ্রে সন্তান জন্মদানের জন্য সন্তান সম্ভাবা মায়েদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর কারওয়ানবাজারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা অধিদফতরের উদ্যোগে ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ পালন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহবান জানান। ‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি’ প্রতিপাদ্য সামনে রেখে আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ হিসেবে পালিত হবে। জাহিদ মালেক বলেন, বাংলাদেশ…
Read Moreআওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে ওয়েব পেজ উদ্বোধন
৫ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে একটি ওয়েব পেজ উদ্বোধন করেছেন। ওয়েব পেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের তথ্যসহ আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ড দেখা যাবে। এছাড়াও বঙ্গবন্ধু সম্পর্কে আন্তর্জাতিক নেতাদের মন্তব্য ওয়েব পেজে সংরক্ষিত থাকবে। আওয়ামী লীগের সম্মেলনের কর্মকান্ডও ওয়েব পেজে দেখা যাবে। তথ্যমন্ত্রী আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবনে ওয়েব পেজ উদ্বোধন করেন। তথ্যমন্ত্রী বলেন, আজকের আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আওয়ামী লীগকে আধুনিক রূপে গড়ে তুলেছেন। তিনি…
Read Moreআজ খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সাভার,৫ ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যাওয়া দীর্ঘ প্রায় এক মাস পরে আজ খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় । বৃহস্পতিবার সকাল থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া হলেও ক্লাস পরীক্ষা চালু হবে ৮ ডিসেম্বর থেকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সকাল থেকে ক্যাম্পাসে প্রবেশ করতে শুরু করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদচারনায় আবারও মুখর হয়েছে বিশ্ববিদ্যালয় । এদিকে দুর্নীতির অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ দুপুর ১২ টায় বিক্ষোভ মিছিলের ঘোষনা দিয়েছে আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ। গতকাল এক জরুরী সিন্ডিকেট সভায় আজ থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।…
Read Moreপ্রতিবন্ধীদের পূনর্বাসন করতে প্রধানমন্ত্রী আন্তরিক: স্পিকার
সাভার,০৫ ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):সমাজের প্রতিবন্ধীদের পূনর্বাসন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে সাভারের ডগরমোড়া এলাকায় পক্ষাঘাতগ্রস্থদের পূনর্বাসন কেন্দ্র (সিআরপিতে) শারীরিক প্রতিবন্ধীদের হুইলচেয়ার বাস্কেটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী এসময় আরও বলেন বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য সকল সুযোগ তৈরি করে দিচ্ছে এবং যাতে তারা সেই সুযোগ গুলো গ্রহন করতে পারে এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধিদের কল্যাণের জন্য প্রতিবন্ধি ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে স্থাপন করেছেন এবং তারেই একটি ভবন মিরপুরে…
Read More