পদ্মা সেতুর ২৮৫০ মিটার দৃশ্যমান হলো

১৮ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ১৯তম স্প্যানটি বসানোর মাধ্যমে সেতুর ২৮৫০ মিটার দৃশ্যমান হয়েছে। বুধবার সেতুর জাজিরা প্রান্তে ২১ ও ২২ নম্বর খুঁটিতে ৪-সি নম্বর স্প্যানটি সফলভাবে বসানো হয়েছে। এর আগে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কন্সস্ট্রাকশন ইয়ার্ড-১ থেকে ৪-সি নম্বর স্প্যান নম্বর স্প্যান নিয়ে ভাসমান জাহাজ ‘তিয়ান-ই’ স্প্যানটি পাজা করে রওয়ানা দেয়। বেলা ১১টার কিছু সময় আগে জাজিরা প্রান্তে ২১ ও ২২ নম্বর খুঁটির কাছে পৌছে। এরপর সব কাজ শেষে দুপুর দেড়টায় স্থায়ীভাবে স্প্যানটি বসানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যরে তিন হাজার ১৪০…

Read More

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ সন্ধ্যা ৬ টায়

১৮ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা আজ সন্ধ্যা ৬ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ মঙ্গলবার গণমাধ্যমকে এ কথা জানিয়ে বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

Read More

বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বিজিবি ভিশন-২০৪১ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী

১৮ ডিসেম্বর ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজিবিকে বিশ্বমানের সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভিশন ২০৪১’পরিকল্পনা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার এ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য বিজিবি পুনর্গঠনের আওতায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এবং বর্ডার গার্ড বাংলাদেশকে একটি বিশ্বমানের আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন ২০৪১ পরিকল্পনা গ্রহণ করেছে।’ প্রধানমন্ত্রী এ সময় বিজিবি’র সুনাম অক্ষুন্ন রাখার জন্য এই বাহিনীর সদস্যদের দেশপ্রেম এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখা এবং চেইন অব কমান্ড মেনে চলার আহবান…

Read More

সাভারে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে

সাভার,১৮ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে তুরাগ নদীর তীরে গড়ে উঠা বিভিন্ন অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যামাণ আদালত। সেই সাথে অবৈধ ইটভাটার মালিকদের কয়েক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে সাভারের আমিনবাজারের তুরাগএলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাকছুদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালানা করা হয়। এ সময় স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাকছুদুল ইসলাম জানায় হাইকোর্টের নির্দেশে আজ আমিনবাজারের ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় স্থানীয় তিতাস বিক্সস,মিতলী বিক্সস ও এম এস এম বিক্সস ইটভাটা গুড়িয়ে দেয়া হয়। সেই…

Read More