সাভার,৩০ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):ট্যানারি শ্রমিকদের বেতন বৃদ্ধি ও শ্রমিক ছাঁটাই করার প্রতিবাদে সাভারে ট্যনারিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন কার্যালয়ের সামনে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক সমাবেশে এসময় উপস্থিত ছিলেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন এর সভাপতি আব্দুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ আরো অনেকে। শ্রমিক সমাবেশে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন এর সভাপতি আব্দুল কালাম আজাদ বলেন ট্যানারির শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন তারা ঠিক মত বেতন পাচ্ছেন না নানা অজুহাতে কারখানার মালিকরা শ্রমিক ছাঁটাই করছেন বেতন বৃদ্ধি ও শ্রমিক ছাঁটাই বন্ধ না…
Read MoreDay: December 30, 2019
নতুন দুটি বিশ্ববিদ্যালয় হচ্ছে
৩০ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):বাংলাদেশে নতুন করে আরও দুটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে। এর মধ্যে কিশোরগঞ্জে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জে হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ দুটি নিয়ে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ৫০–এ। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রস্তাবিত নতুন দুটি বিশ্ববিদ্যালয়ের আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।দেশে এখন এ চারটি ছাড়া ৪৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের…
Read Moreথার্টিফাস্ট নাইটে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নিষিদ্ধ : শফিকুল
৩০ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ): থার্টিফাস্ট নাইটে উন্মুক্ত স্থানে কোন অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি আজ সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের সম্মেলন কক্ষে ইংরেজি নববর্ষ-২০২০উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান। ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তাজনিত কারণেই উন্মুক্ত বা খোলা জায়গায় অনুষ্ঠানের অনুমতি দেয়া হচ্ছে না। কারণ, উন্মুক্ত স্থানের নিরাপত্তা বিধান করা একটু কঠিন। এবারও উন্মুক্ত স্থানে সব ধরণের অনুষ্ঠান, নাচ-গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি থাকছে না। এমনকি ইনডোরে কেউ কোনো অনুষ্ঠান করতে চাইলেও তাদের পুলিশকে অবহিত করতে হবে।…
Read Moreআজ গণতন্ত্র রক্ষা দিবস : হাছান মাহমুদ
৩০ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আজ গণতন্ত্র রক্ষা দিবস। কারণ আজকের দিনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের সকল ষড়যন্ত্রকে পেছনে ফেলে দেশের মানুষ স্বতস্ফুর্তভাবে নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্র রক্ষা করেছিল। তিনি বলেন, “এক বছর আগে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি চেয়েছিল ৩০ ডিসেম্বর নির্বাচন ভন্ডুল করে গণতন্ত্র হত্যা করতে। সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে এবং প্রতিকূলতাকে পেছনে ফেলে দেশের মানুষ স্বতস্ফুর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জন করেছিল। সে হিসেবে আজ হচ্ছে গণতন্ত্র রক্ষা দিবস।” তথ্যমন্ত্রী বলেন, আজ তারা যে দিবসটি পালন করতে চাচ্ছে,…
Read Moreসাভারে দুটি বেকারীতে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত
সাভার,,৩০ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে সাভারে দুটি বেকারীতে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে সাভারের হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকার সিদ্দিক ডেইর ফুড ও হাইকো বেকারীতে অভিযান চালায় র্যাব ৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিছুর রহমান। র্যাব ৪ জানায় দীর্ঘ দিন ধরে ঋষিপাড়া এলাকার ওই দুটি বেকারীর মালিকরা অস্বাস্থ্য ও নোংরা পরিবেশে কেক বিস্কুট রুটিসহ না খাদ্যদ্রব্য বানিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো সেগুলো খেয়ে ওই এলাকার অনেক মানুষ নানা রোগে ভুগছিলো আজ দুপুরে ওই দুটি বেকারীতে অভিযান পরিচালনা করে র্যাব ৪ এর ভ্রাম্যমাণ আদালত। এসময় নোংরা পরিবেশে…
Read More