জাতি বরণ করবে ২০২০ সালকে

৩১ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : মহাকালের আবর্তে বিলীন হতে যাচ্ছে আরো একটি বছর-২০১৯। এ বছরের সকল দুঃখ-বেদনা ভুলে আজ মধ্যরাতে বিশ্বের সাথে বাংলাদেশও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন আশা নিয়ে বরণ করবে ২০২০ সালকে। সারা বিশ্বের মানুষ আজ রাত ১২টা বাজার সাথে সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে ইংরেজি নববর্ষ ২০২০ সালকে স্বাগত জানাবে। বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে বরণ করে নেয়া হবে নতুন ইংরেজি বছরকে। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইংরেজি নববর্ষ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা ইংরেজি নতুন বছর উপলক্ষে দেশবাসী, প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা…

Read More

জেএসসি ও জেডিসিতে পাসের হার ৮৭.৯০ শতাংশ

৩১ডিসেম্বর ২০১৯(বিবিনিউজ): জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর বেড়েছে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। আজ মঙ্গলবার দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান। জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী।গত বছর এসব পরীক্ষায় পাসের হার ছিল ৮৫ দশমিক ৮৩ শতাংশ। আজ সকাল ১০ টায় গণভবনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন প্রাথমিক শিক্ষা সমাপনী(পিইসি)ও ইবতেদায়ী পরীক্ষার ফল…

Read More

আধুনিক প্রযুক্তি ভিত্তিক শিক্ষার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্ব আরোপ

৩১ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান যুগে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলার লক্ষে নিজেদেরকে প্রস্তুত করার জন্য শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদানের ওপর গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রী বলেন,‘আমরা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করে তুলতে চাই। যাতে তারা পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মেলাতে পারে।’ ‘এ কথা মাথায় রেখেই তাঁর সরকার শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে,’ বলেন তিনি। তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে সারাদেশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের কর্মসূচির উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী…

Read More