জাতি বরণ করবে ২০২০ সালকে

৩১ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : মহাকালের আবর্তে বিলীন হতে যাচ্ছে আরো একটি বছর-২০১৯। এ বছরের সকল দুঃখ-বেদনা ভুলে আজ মধ্যরাতে বিশ্বের সাথে বাংলাদেশও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন আশা নিয়ে বরণ করবে ২০২০ সালকে। সারা বিশ্বের মানুষ আজ রাত ১২টা বাজার সাথে সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে ইংরেজি নববর্ষ ২০২০ সালকে স্বাগত জানাবে। বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে বরণ করে নেয়া হবে নতুন ইংরেজি বছরকে। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইংরেজি নববর্ষ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা ইংরেজি নতুন বছর উপলক্ষে দেশবাসী, প্রবাসী বাঙালিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা…

Read More

জেএসসি ও জেডিসিতে পাসের হার ৮৭.৯০ শতাংশ

৩১ডিসেম্বর ২০১৯(বিবিনিউজ): জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় পাসের হার ৮৭ দশমিক ৯০ শতাংশ। গত বছরের তুলনায় এ বছর বেড়েছে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। আজ মঙ্গলবার দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানান। জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী।গত বছর এসব পরীক্ষায় পাসের হার ছিল ৮৫ দশমিক ৮৩ শতাংশ। আজ সকাল ১০ টায় গণভবনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন প্রাথমিক শিক্ষা সমাপনী(পিইসি)ও ইবতেদায়ী পরীক্ষার ফল…

Read More

আধুনিক প্রযুক্তি ভিত্তিক শিক্ষার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্ব আরোপ

৩১ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান যুগে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলার লক্ষে নিজেদেরকে প্রস্তুত করার জন্য শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদানের ওপর গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রী বলেন,‘আমরা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত করে তুলতে চাই। যাতে তারা পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মেলাতে পারে।’ ‘এ কথা মাথায় রেখেই তাঁর সরকার শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে,’ বলেন তিনি। তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিয়ে সারাদেশে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের কর্মসূচির উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ী…

Read More

বেতন বৃদ্ধি ও শ্রমিক ছাঁটাই প্রতিবাদে সাভারে ট্যনারিতে শ্রমিকদের সমাবেশ

সাভার,৩০ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):ট্যানারি শ্রমিকদের বেতন বৃদ্ধি ও শ্রমিক ছাঁটাই করার প্রতিবাদে সাভারে ট্যনারিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরীর ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন কার্যালয়ের সামনে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক সমাবেশে এসময় উপস্থিত ছিলেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন এর সভাপতি আব্দুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ আরো অনেকে। শ্রমিক সমাবেশে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন এর সভাপতি আব্দুল কালাম আজাদ বলেন ট্যানারির শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছেন তারা ঠিক মত বেতন পাচ্ছেন না নানা অজুহাতে কারখানার মালিকরা শ্রমিক ছাঁটাই করছেন বেতন বৃদ্ধি ও শ্রমিক ছাঁটাই বন্ধ না…

Read More

নতুন দুটি বিশ্ববিদ্যালয় হচ্ছে

৩০ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):বাংলাদেশে নতুন করে আরও দুটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে। এর মধ্যে কিশোরগঞ্জে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জে হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ দুটি নিয়ে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ৫০–এ। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রস্তাবিত নতুন দুটি বিশ্ববিদ্যালয়ের আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।রাজধানীর তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।দেশে এখন এ চারটি ছাড়া ৪৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের…

Read More

থার্টিফাস্ট নাইটে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নিষিদ্ধ : শফিকুল

৩০ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ): থার্টিফাস্ট নাইটে উন্মুক্ত স্থানে কোন অনুষ্ঠান করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম। তিনি আজ সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের সম্মেলন কক্ষে ইংরেজি নববর্ষ-২০২০উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান। ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তাজনিত কারণেই উন্মুক্ত বা খোলা জায়গায় অনুষ্ঠানের অনুমতি দেয়া হচ্ছে না। কারণ, উন্মুক্ত স্থানের নিরাপত্তা বিধান করা একটু কঠিন। এবারও উন্মুক্ত স্থানে সব ধরণের অনুষ্ঠান, নাচ-গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি থাকছে না। এমনকি ইনডোরে কেউ কোনো অনুষ্ঠান করতে চাইলেও তাদের পুলিশকে অবহিত করতে হবে।…

Read More

আজ গণতন্ত্র রক্ষা দিবস : হাছান মাহমুদ

৩০ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আজ গণতন্ত্র রক্ষা দিবস। কারণ আজকের দিনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের সকল ষড়যন্ত্রকে পেছনে ফেলে দেশের মানুষ স্বতস্ফুর্তভাবে নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্র রক্ষা করেছিল। তিনি বলেন, “এক বছর আগে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি চেয়েছিল ৩০ ডিসেম্বর নির্বাচন ভন্ডুল করে গণতন্ত্র হত্যা করতে। সমস্ত প্রতিবন্ধকতাকে উপড়ে ফেলে এবং প্রতিকূলতাকে পেছনে ফেলে দেশের মানুষ স্বতস্ফুর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল বিজয় অর্জন করেছিল। সে হিসেবে আজ হচ্ছে গণতন্ত্র রক্ষা দিবস।” তথ্যমন্ত্রী বলেন, আজ তারা যে দিবসটি পালন করতে চাচ্ছে,…

Read More

সাভারে দুটি বেকারীতে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত

সাভার,,৩০ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে সাভারে দুটি বেকারীতে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে সাভারের হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকার সিদ্দিক ডেইর ফুড ও হাইকো বেকারীতে অভিযান চালায় র‌্যাব ৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিছুর রহমান। র‌্যাব ৪ জানায় দীর্ঘ দিন ধরে ঋষিপাড়া এলাকার ওই দুটি বেকারীর মালিকরা অস্বাস্থ্য ও নোংরা পরিবেশে কেক বিস্কুট রুটিসহ না খাদ্যদ্রব্য বানিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো সেগুলো খেয়ে ওই এলাকার অনেক মানুষ নানা রোগে ভুগছিলো আজ দুপুরে ওই দুটি বেকারীতে অভিযান পরিচালনা করে র‌্যাব ৪ এর ভ্রাম্যমাণ আদালত। এসময় নোংরা পরিবেশে…

Read More

তৃতীয় টার্মিনাল নির্মিত হলে শাহজালাল বিমানবন্দর হবে এ অঞ্চলের সেরা

২৮,ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণ কাজ শুরু হতে যাচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার সকালে ‘টার্মিনাল-৩’ নির্মাণ কাজের উদ্বোধন করবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী আজ শুক্রবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মেলন কক্ষে নির্মাণ কাজের উদ্বোধন প্রস্তুতি পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, আগামী ৪৮ মাসের (চার বছর) মধ্যে অত্যাধুনিক এ টার্মিনালের নির্মাণ কাজ সম্পন্ন হবে। নতুন এ টার্মিনালের (টার্মিনাল-৩) নির্মাণ কাজ সম্পন্ন হলে এটি হবে এ অঞ্চলের সেরা বিমানবন্দর। মাহবুব আলী বলেন, ‘বিমানবন্দর ও…

Read More

বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার  নির্দেশ প্রধানমন্ত্রীর

২৮ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান পরিবহণের ক্ষেত্রে নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে ভিআইপি এবং ভিভিআইপিসহ সকল বিমানযাত্রীকে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার কঠোর নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেন, ‘যদি কেউ এক্ষেত্রে বাধা দেন তাহলে ভবিষ্যতে তাঁর বিমান চড়াই বন্ধ হয়ে যাবে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘নিরাপত্তার যে নিয়মাবলী রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে, আমাদের সকল যাত্রীকে সেটা মেনে নিতে হবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে এর তৃতীয় টার্মিনাল উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষনে একথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন বিমানবন্দরের যাত্রী পরিবহন এবং মালপত্র আনা নেওয়ার…

Read More