সাভারে অনুষ্ঠিত হলো বাংলাদেশ বেতারের শ্রোতাদের আয়োজনে চড়ুই ভাতি

সাভার,২৫ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):নানা আয়োজনে সাভারে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ বেতারের শ্রোতাদের আয়োজনে চড়ুই ভাতি। বুধবার শীতের কুয়াশা ভেজা সকাল থেকে ভাকুর্তার দি গ্রানাডা স্কুল মাঠে এ চড়ুই ভাতি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক সালাহ উদ্দিন আহমেদ,আঞ্চলিক পরিচালক সাইয়েদ মোস্তাফা কামাল,উপ-আঞ্চলিক পরিচালক সোহেল রানা, আঞ্জুমান আরা বেগম, জেসমিন আক্তার এবং এটিএন বাংলার নির্বাহী প্রযোজক ও সিনিয়র সংবাদ উপস্থাপক এম ওবায়দুর রহমান ও সজীব দত্ত। বাংলাদেশ বেতার শ্রোতা বন্ধনের আয়োজনে এই অনুষ্ঠানে সারাদেশ থেকে আসা বেতার শ্রোতাদের অংশগ্রহনে এই জমজমাট অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা দিয়েছে বাংলাদেশ বেতার। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো আগত…

Read More

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ২৬ ডিসেম্বর : সেতুমন্ত্রী

২৫ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের পূর্ণাঙ্গ কমিটি আগামীকাল ২৬ ডিসেম্বর ঘোষণা করা হবে। গত রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের নতুন সভাপতিমন্ডলীর প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রী পদে থাকা নেতারা দলের কেন্দ্রীয় কমিটিতে থাকবেন কিনা- সে বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেয়া হবে।’ এ সময় দলের সভাপতিমন্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Read More

সিটি নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে কর্মকর্তাদের প্রতি নির্দেশ:নূরুল হুদা

২৫ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : ঢাকার দুই সিটি নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই দুই সিটির নির্বাচন ইসির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন প্রতিযোগিতা ও প্রতিদ্বন্ধিতাপূর্ণ হবে। দল দেখে প্রার্থীদের প্রতি আচরণ করা যাবে না। কার কি রাজনৈতিক পরিচয় তা না দেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। ভয়-ভীতির তোয়াক্কা না করে দায়িত্ব পালনে সাহসী ও কঠোর হতে হবে।” আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন…

Read More

প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সজাগ :ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,২৫ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সকল ধর্মের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সজাগ থাকেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।বুধবার দুপুরে সাভারের ধরেন্ডা গীর্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসবে যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্পত্তির দেশ এই দেশের সকল মানুষ এখন নিরাপত্তা পাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি,৮ নং…

Read More