সাভারে অনুষ্ঠিত হলো বাংলাদেশ বেতারের শ্রোতাদের আয়োজনে চড়ুই ভাতি

সাভার,২৫ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):নানা আয়োজনে সাভারে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ বেতারের শ্রোতাদের আয়োজনে চড়ুই ভাতি।
বুধবার শীতের কুয়াশা ভেজা সকাল থেকে ভাকুর্তার দি গ্রানাডা স্কুল মাঠে এ চড়ুই ভাতি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের উপ-মহাপরিচালক সালাহ উদ্দিন আহমেদ,আঞ্চলিক পরিচালক সাইয়েদ মোস্তাফা কামাল,উপ-আঞ্চলিক পরিচালক সোহেল রানা, আঞ্জুমান আরা বেগম, জেসমিন আক্তার এবং এটিএন বাংলার নির্বাহী প্রযোজক ও সিনিয়র সংবাদ উপস্থাপক এম ওবায়দুর রহমান ও সজীব দত্ত।
বাংলাদেশ বেতার শ্রোতা বন্ধনের আয়োজনে এই অনুষ্ঠানে সারাদেশ থেকে আসা বেতার শ্রোতাদের অংশগ্রহনে এই জমজমাট অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা দিয়েছে বাংলাদেশ বেতার। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিলো আগত শ্রোতা, বেতারের জনপ্রিয় উপস্থাপক, সংবাদ পাঠক ও কর্মকর্তাদের পরিচিত ও আলোচনাসভা। অনুষ্ঠানে লটারির মাধ্যমে অতিথিদের দেওয়া হয় নানা ধরনের পুরুস্কার । অনুষ্ঠানে উপস্থিত সকলকে আবহমান গ্রামবাংলার ৩৫ প্রকারের ভর্তা-ভাত সহযোগে অতিথিদের আপ্যায়ন করা হয়। অনুষ্ঠান শেষে বাংলাদেশ বেতারের শিল্পী ও শ্রোতাদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Related posts

Leave a Comment