আ.লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০ ডিসেম্বর, ২০১৯(বিবিনিউজ): আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন তিনি। বেলা তিনটায় তিনি সম্মেলনস্থলে পৌঁছান। আওয়ামী লীগের নেতা কর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ।সম্মেলনের প্রথম দিনে আজ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিবেদন পেশ করবেন। এরপর প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। আজকের আনুষ্ঠানিকতা শেষ হলে কাল শনিবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে নতুন কমিটি নির্বাচন করবেন দলের কাউন্সিলরেরা। সম্মেলনের সঞ্চালনা করছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।…

Read More

রংপুরের বিপক্ষে ফিল্ডিং-এ খুলনা

২০ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : একদিন বিরতির পর আজ থেকে আবার শুরু হলো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রংপুর রেঞ্জার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নিয়েছে খুলনা টাইগার্স। এবারের আসরে খুলনার এটি তৃতীয় ও রংপুরের চতুর্থ ম্যাচ। এখন পর্যন্ত ২টি ম্যাচে অংশ নিয়ে শতভাগ সাফল্য পেয়েছে খুলনা। ঢাকা পর্বে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৮ উইকেটে জয় পায় খুলনা। এরপর চট্টগ্রামের মাটিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলে খুলনা। অধিনায়ক মুশফিকুর রহিমের ৫১ বলে ৯৬ রানের…

Read More

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন শুরু আজ

২০ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : বাংলাদেশ আওয়ামী লীগের দু’দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন আজ শুরু হচ্ছে। শুক্রবার বিকেল ৩ টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনকে ঘিরে সারাদেশেই দলটির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ২০ ডিসেম্বর বিকেল ৩টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধনের পর ২৫ মিনিটের একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হবে। সেখানে তুলে ধরা হবে আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য এবং সরকারের উন্নয়ন ও সাফল্য। এবারের জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে, ‘শেখ হাসিনার নেতৃত্বে…

Read More

জাবিতে‌ দশম বারের মতো অনুষ্ঠিত হলো প্রজাপতি মেলা

সাভার,২০ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এই শ্লোগানকে সামনে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দশম বারের মতো অনুষ্ঠিত হলো প্রজাপতি মেলা। শুক্রবার সকালে প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন মেলার আহবায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন। প্রতি বছরের ন্যায় এবারের মেলায় ছিলো বর্ণাঢ্য র‌্যালি, শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতাসহ নানা আয়োজন। এবার প্রজাপতি বিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম এ…

Read More