শীতের তীব্রতা আরো বাড়তে পারে

২৭ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের অনেক জায়গায় বৃহস্পতিবার রাতে বৃষ্টি হয়েছে। বৃষ্টি কোথাও বেশি আবার কোথাও গুঁড়ি-গুঁড়ি। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার সারাদিন আকাশ মেঘলা থাকবে। কোথাও হালকা কোথাও ভারী বৃষ্টি হবে। তবে তা একটানা নয়, থেমে থেমে। শনিবারও একই অবস্থা থাকবে। তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি আরো কমতে পারে। আবহাওয়া অফিস সূত্র জানায়, বৃষ্টি হলেও দেশের বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা এখন বেশি। মেঘ আর কুয়াশার কারণে তাপমাত্রা কমেনি। তবে বাতাস থাকায় শীত আগের মতো অনুভূত হচ্ছে। মেঘ কেটে গেলে তাপমাত্রা আরো নেমে যাবে। যেসব এলাকায় এখন শৈত্যপ্রবাহ আছে সেসব…

Read More

নেত্রী চান দুই সিটিতে ক্লিন ইমেজের প্রার্থী: কাদের

২৭ ডিসেম্বর ,২০১৯(বিবিনিউজ):আজ শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।আগামী ৩০ জানুয়ারি ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোটগ্রহণ হবে। মন্ত্রী কাদের বলেন, দলের সিদ্ধান্ত হচ্ছে যারা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য বিতর্কিত হয়েছেন, এমন কাউকে মনোনয়ন দেওয়া হবে না । বিতর্কের ঊর্ধ্বে যারা আছে, যাদের কোনো অপকর্মের রেকর্ড নেই, তাদের মনোনয়ন দেওয়া হবে। তিনি বলেন, ‘আমাদের নেত্রীরও ইচ্ছা ক্লিন ইমেজের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার।’ ওবায়দুল কাদের বলেন, শনিবার সন্ধ্যা ৬টায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভাপতিত্বে দলের স্থানীয় সরকার মনোনয়ন…

Read More

ডা.ইউনুস আলী সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

২৭ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধা থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য ডা.ইউনুস আলী সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। গাইবান্ধা ৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডা.ইউনুস আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পৃথক শোকবার্তায় গাইবান্ধার এমপির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের শান্তি ও মাগফেরাত…

Read More

কাজাকিস্তান বিমান বিধ্বস্ত, ৯ জনের মৃত্যু

২৭ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : কাজাকিস্তানে শুক্রবার বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত ও অপর ৯ জন আহত হয়েছে। সরকারি খবরে এ কথা বলা হয়। খবরে বলা হয়, কাজাকিস্তানের আলমাটি বিমান বন্দর থেকে ১০০ যাত্রী নিয়ে একটি বিমান শুক্রবার উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিধ্বস্ত হয়। জরুরি মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে এজেন্সির খবরে বলা হয়, এ দুর্ঘটনায় ৯ ব্যক্তি নিহত ও অপর ৯ জন আহত হয়েছে।

Read More

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

সাভার,২৭ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও একজন। পুলিশ জানায় রাতে জয়পুট হাট থেকে ছাগল বোঝাই একটি ট্রাক রাজধানীর গাবতলীর উদ্দেশ্যে রওয়ানা হয় পরে ট্রাকটি ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কয়েক ঘন্টা ওই পুকুরে তল্লাশী চালিয়ে দু’জনের লাশ উদ্ধার করে। ট্রাকটি পুকুরে পড়ার আগে এর চালক লাফ দিয়ে কোন রকম প্রাণে বেঁেচ যান। খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে।…

Read More