সাভারে সেপটি ট্যাংকে পড়ে এক শিশুর মৃত্যু

mrituসাভারে সেপটি ট্যাংকে পড়ে সৌরভ মিয়া নামের (৩) এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের নগরচড় এলাকায় জালাল মিয়ার বাড়িতে এঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় দুপুরে সৌরভ নামের ওই শিশু পাশের চার তলা বাড়ির নিচে দিয়ে হেটে যাওয়ার সময় সেপটি ট্যাংকে পড়ে মারা যায়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে। সেপটি ট্যাংকটির মুখ খোলা ছিলো তাই শিশুটি পড়ে মারা গেছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। শিশুটির অকাল মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটি বাবা মার সাথে মান্নান এর বাড়িতে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতো। নিহত শিশু সৌরভ শরীয়তপুর জেলার ডামুরডা থানার নান্দা গ্রামের সুমন মিয়ার ছেলে।
এদিকে আজ সকালে সাভারের জোরপুল এলাকায় একটি বাড়ি থেকে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment