সাভারে সেনাবাহিনীর ফুটবল প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার সাভার ক্যান্টনমেন্ট এর ভিতরে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় লজিষ্টকস এরিয়াকে ৪ শুন্য গোলে ( ঢাকা সেনানিবাসের দল)হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব হওয়ার অর্জন করেন ১৯ পদাতিক ডিভিশন ।
সাভার ৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে গেল ৩ মে সাভার ক্যান্টনমেন্ট এ ফুটবল খেলা শুরু হয়েছিল। খেলায় সেনাবাহিনীর ১৪ টি দল অংশ গ্রহন করেন। খেলা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন সেনাসদর দপ্তরের সামরিক সচিব এসজিপি,পিএসসি মেজর জেনারেল ওয়াকার-উজ-জামান। খেলায় এসময় সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
