সাভার সেনানিবাসেও আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

দেশের অন্যান্য সেনানিবাসের মত সাভার সেনানিবাসেও আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আহত ও নিহতের স্বজনদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে সাভারে মিলিটারী পুলিশ কোর সেন্টার এন্ড স্কুলের মিলনায়তনে এর আয়োজন করা হয়। এসময় সাভারসহ ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, শরীয়তপুর ও মাদারীপুর জেলার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আহত ৬৮ ও নিহত ৩৭ জনের পরিবারের স্বজনদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন ৯ম পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ আকবর হোসেন।…

Read More

খালেদা জিয়ার হাইকোর্টের জামিন স্থগিত

কুমিল্লার নাশকতার দুটি মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আবদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মঙ্গলবার এ আদেশ দেন। উল্লেখ্য, গতকাল সোমবার হাইকোর্ট খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেয়।

Read More

নির্বাচনে আসছেন সাকিবও

আগামী নির্বাচনে বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান অংশ নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন আইসিসির সাবেক সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মঙ্গলবার (২৯ মে) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ ইঙ্গিত দেন। এ সময় তিনি বলেন, মাশরাফি ও সাকিব ভালো মানুষ। দেশের জন্য এদের অবদান অনেক। তারা যদি কোনো দলের প্রার্থী হন সবাই তাদের ভোট দেবেন। একনেকে ‘মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ’ শীর্ষক প্রকল্পে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২০২ কোটি টাকা। প্রকল্পটি মাগুরা…

Read More

ঐশীর মৃত্যুদণ্ড চেয়ে আপিল রাষ্ট্রপক্ষের

পুলিশ দম্পতি মাহফুজুর রহমান ও স্বপ্না রহমানের হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানকে হাইকোর্টের দেয়া যাবজ্জীবন দণ্ডের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন সোমবার আপিল করার বিষয়টি জানিয়েছেন। ২০১৭ সালের ৫ জুন ঐশীকে বিচারিক আদালতের দেয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন সাজা দেয় হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই রায় দেন। ২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজ বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (রাজনৈতিক শাখা) পরিদর্শক মাহফুজুর রহমান ও স্বপ্না রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। মা-বাবা খুন…

Read More

রাজশাহী, সিলেট ও বরিশালে নির্বাচন ৩০ জুলাই

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জুলাই তিন সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ কথা জানান। তিনি বলেন, রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে নির্বাচন আগামী ৩০ জুলাই। মনোনয়ন দাখিল ২৪ জুন, যাচাই-বাছাই ১-২ জুলাই এবং প্রত্যাহারের শেষদিন ৯ জুলাই, প্রতীক বরাদ্দ ১০ জুলাই। ১৩ জুন থেকে তফসিল কার্যকর হবে। এই তিন সিটি করপোরেশনেই ভোট হয়েছিল ২০১৩ সালের ১৫ জুন। সিইসি বলেন, তিন সিটি নির্বাচনে কয়েকটি কেন্দ্রে…

Read More

ভারতে ঝড়ে ও বজ্রপাতে ৪০ জনের মৃত্যু

নয়াদিল্লী, ২৯ মে: ভারতে ঝড়ে ও বজ্রপাতে ৪০ জনেরও বেশি লোকের প্রাণহানি ও বেশ কয়েকজন আহত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা মঙ্গলবার এ কথা জানান। খবর বার্তা সংস্থা সিনহুয়ার। গত ২৪ ঘন্টায় দেশটির বিহার, ঝাড়খন্ড ও উত্তর প্রদেশে প্রচ- ঝড়বৃষ্টি ও বজ্রপাতে এসব প্রাণহানি ঘটে। কর্মকর্তারা বলেন, বিহারে ১২ জন, ঝাড়খন্ডে ১২ জন ও ৯ জন উত্তর প্রদেশে মারা গেছে। এছাড়া ঝাড়খন্ডে ২৮ জন আহত হয়েছে। এদিকে আবাহওয়া অফিস জানিয়েছে, বিহার ও উত্তর প্রদেশে পরবর্তী ২৪ ঘন্টায় ঝড়ো-বাতাসসহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় ভারতের বিভিন্ন এলাকা ছাড়াও কেরালা…

Read More

হুমায়ুন ফরিদীর ৬৬তম জন্মদিন আজ

প্রখ্যাত মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা হুমায়ুন ফরীদির ৬৬তম জন্মদিন আজ। তিনটি মাধ্যমে সাবলীল অভিনয়ের জন্য তিনি অসামান্য খ্যাতি অর্জন করেছিলেন। কিংবদন্তি এই অভিনেতা ১৯৫২ সালের ২৯ মে জন্মগ্রহণ করেন। জন্মদিনে তাঁর জন্য ইত্তেফাক অনলাইনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা। হুমায়ুন ফরীদির জন্ম ঢাকার নারিন্দায়। বাবা এটিএম নুরুল ইসলাম ছিলেন জুরি বোর্ডের কর্মকর্তা। বাবার বদলির চাকরির সুবাদে ফরিদীকে মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কিশোরগঞ্জ, মাদারীপুরসহ অনেক জেলায় ঘুরতে হয়েছে। মা বেগম ফরিদা ইসলাম গৃহিণী ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন ফরীদি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি জড়িয়ে পড়েন নাটকের…

Read More

মুরাদনগরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের নয়াহাটি এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে তৌহিদুর রহমান (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে কামাল্লা ইউনিয়ন পরিষদের এক আম গাছে থেকে আম পাড়তে গিয়ে তার মৃত্যু হয়। তৌহিদুর কামাল্লা ডিআরএস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও কামাল্লা গ্রামের নয়াহাটি এলাকার সামছু মিয়ার ছেলে।

Read More

৩ আগস্ট ৩৯ তম বিশেষ বিসিএসের পরীক্ষা

চিকিৎসক পরীক্ষার্থীদের সরকারি কর্ম কমিশনের জারিকৃত ৩৯তম বিশেষ বিসিএসের এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা আগামী ৩ আগস্ট শুরু হচ্ছে। আর ৮ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত ৩৮ তম বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার সকালে কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন পিএসসির চেয়ার ড. মোহাম্মদ সাদিক। তিনি ইত্তেফাককে বলেন, কমিশন সভায় দু’টি বিসিএসের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৩৭ তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি। ৩৯তম বিসিএস থেকে নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে ৪৫৪২ জন সহকারী সার্জন এবং ২৫০ জন সহকারী…

Read More

আমরা বিশ্বকাপে সেরা কিংবা ফেবারিট নই : মেসি

বুয়েন্স আয়ার্স, ২৯ মে  : আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি বিশ্বকাপে তার সতীর্থদের বাস্তবতাকে মেনে নেবার আহবান জানিয়ে বলেছেন, রাশিয়ায় সব দলই ভাল। এখানে আর্জেন্টিনা সেরা কিংবা ফেবারিট হিসেবে যাচ্ছেনা। আর্জেন্টাইন ক্যানাল ১৩’র সাথে এক সাক্ষাতকারে মেসি আরো বলেছেন কেন ইউরোপীয়ান ক্লাব হিসেবে বার্সেলোনাই তার একমাত্র পছন্দ। তিনি বলেন, ‘সকলের জানতে হবে রাশিয়ায় আমরা ফেবারিট হিসেবে যাচ্ছিনা। কিন্তু আমাদের দলে দারুন কয়েকজন খেলোয়াড় আছে যাদের ওপর আস্থা রাখা যায়। যেকোন চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত। আর্জেন্টিনারও বিশ^কাপ জয়ের সম্ভাবনা আছে, আমার সেই বিশ^াস আছে। আমাদেও খেলোয়াড়রা বেশ অভিজ্ঞ ও প্রতিভাবান। তবে আমরা…

Read More