দক্ষিণ আফ্রিকার দেশ মালি’র উত্তরাঞ্চলে বিদ্রোহীদের হামলায় তুয়ারেগ জাতিগোষ্ঠীর অন্তত ১৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার মেনাকা শহরের ১৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত তিন্দিবাওয়েন ও নানৌত কোতিয়া গ্রামে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরা। খবরে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে মালি’তে সশস্ত্র দলগুলোর মধ্যে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ‘ফুলানি’ নেতাদের সমর্থক ও তুয়ারেগ সম্প্রদায়ের মধ্যে সংঘাতের হার বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে, ফ্রান্স সমর্থিত তুয়ারেগ বেসামরিক নাগরিকদের প্রতিরক্ষা দলগুলো জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা সংশ্লিষ্ট দলগুলোর বিরুদ্ধে লড়াই করেছে। ছয় বছর আগে তুয়ারেগ বিদ্রোহীদল ও আল-কায়েদা সংশ্লিষ্ট…
Read MoreDay: May 3, 2018
সাতক্ষীরা শহরে ট্রাকভর্তি কার্বাইড মেশানো আম জব্দ
সাতক্ষীরা শহর থেকে ট্রাকভর্তি কার্বাইড মেশানো ৬ লাখ টাকা মূল্যের ৩শ’ মণ আম জব্দ করেছে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শহরের ইটাগাছা এলাকা থেকে ওই আমগুলো জব্দ করা হয়। সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক জুলফিকার আলী জানান, সাতক্ষীরার দেবহাটা এলাকা থেকে ট্রাকভর্তি কার্বাইড মেশানো আম আনা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে সকাল ৯টার দিকে শহরের ইটাগাছা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে কার্বাইড মেশানো ট্রাকভর্তি ৬ লাখ টাকা মূল্যের ৩শ’ মণ আম জব্দ করা হয়। তবে, এ সময় আমের মালিকসহ ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা…
Read Moreনির্বাচনকালীন সরকার গঠনে ইসির এখতিয়ার নেই : সেতুমন্ত্রী
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনী শিডিউল ঘোষণার আগে নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে বর্তমান নির্বাচন কমিশনের এখতিয়ার নেই। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে নিজ সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, নির্বাচনী শিডিউল ঘোষণার আগে আমার মনে হয় যে নির্বাচনী কার্যক্রম, বিশেষ করে নির্বাচনকালীন সরকারের বিষয় নির্বাচন কমিশনের আওতায় পড়ে না। নির্বাচনী শিডিউল ঘোষণার আগে নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপির যে অভিযোগ এ বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারে নেই। নির্বাচনকালীন সরকারে মন্ত্রিত্ব চাইলে বিএনপিকে সুযোগ দেওয়া হবে কি না-জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন,…
Read Moreতারেককে ফিরিয়ে আনার কাজ চলছে : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পত্র যোগাযোগ চলছে। আগেও একাধিকবার চিঠি দেওয়া হয়েছে এবং এটা অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওআইসি’র ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ থেকে যুক্তরাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে কিনা কিংবা দেওয়া হলে তা কবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আলোচনাও অব্যাহত আছে। যুক্তরাজ্য সরকারের জবাবের ভিত্তিতে আমরা…
Read Moreভারতে ঝড়ে ২০ জনের মৃত্য
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজস্থান রাজ্যে প্রচন্ড ঝড়ের আঘাতে ২০ জনের বেশি লোকের মৃত্যু ও ৬০ জনের বেশি লোক আহত হয়েছেন। রাজ্যের বেশ কয়েকটি এলাকার উপর দিয়ে ঝড়টি ঘণ্টায় ৯০ মাইল বেগে বয়ে যায়। আজ বৃহস্পতিবার রাজস্থান পত্রিকার অনলাইন সংস্করণে একথা জানানো হয়। খবরে বলা হয়, আহতদের সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় আঘাত হানা এ ঝড়ে প্রাণহানির সংখ্যা ও ক্ষতির পরিমাণ জানার চেষ্টা করা হচ্ছে। ঝড়ে বিপুল সংখ্যক গাছপালা উপড়ে প্রধান সড়কগুলোতে পড়ে রয়েছে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি স্থানে দেয়াল ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় দিল্লীর…
Read More‘বিশ্বকাপে আরও ভালো করতে পারি’
বিশ্বকাপ এখনো একবছর দূরে। তবে সূচি ঘোষণার পর থেকে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য ২০১৯ বিশ্বকাপের ভাবনা ঠিকই ডাল-পালা গজিয়েছে ক্রিকেটারদের মনে। ১৯৯২ সালের বিশ্বকাপের ফরম্যাট অনুযায়ী ১০ দলের সবাই সবার বিরুদ্ধে খেলবে। তাই বাংলাদেশও বিশ্বকাপে নয়টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। যা বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের আশা, আগামী বিশ্বকাপে অতীতের পারফরম্যান্সকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ দল। এবং তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, বিশ্বকাপে ভালো করার সামর্থ্য রয়েছে টাইগারদের। গত মঙ্গলবার কল্যাণপুরের পাইকপাড়ায় চাইল্ড ও ওল্ড এইড কেয়ার হোম…
Read Moreলিবিয়ায় নির্বাচন কমিশন সদরদপ্তরে আত্মঘাতী হামলায় নিহত ১৫
লিবিয়ায় নির্বাচন কমিশনের সদরদপ্তরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের এক আত্মঘাতী হামলায় ১৫ জন নিহত ও ২১ জন আহত হয়েছে। হাসপাতাল সূত্র একথা জানিয়েছে। খবর সিনহুয়ার। লিবিয়ার সরকারি ত্রিপোলি ফিল্ড হাসপাতালের কর্মকর্তা আব্দাদায়েম আল-রবতি এ প্রাণহানির সত্যতা নিশ্চিত করে বুধবার রাতে বলেন, এ ভয়াবহ হামলায় নির্বাচন কমিশনের নয়জন কর্মী, নিরাপত্তা বাহিনীর চার সদস্য ও দুই সন্ত্রাসী নিহত এবং আরো ২১ জন আহত হয়েছে। সন্ত্রাসীরা বুধবার নির্বাচন কমিশন ভবনের প্রধান গেটে হামলা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে তাদের বন্দুকযুদ্ধ হয়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের ঘিরে ফেললে তারা…
Read Moreক্রিকেট গ্যালারিতে নিয়মিত আনুশকা
বিয়ের আগেও বিভিন্ন সময় ভারত ক্রিকেট দলের খেলা দেখতে যেতেন আনুশকা শার্মা। আর এর কারণ ছিলো বিরাট কোহলি। এখন পর্যন্ত এ নিয়ে কোনো সমালোচনা তৈরি না হলেও এবার ভারতীয় ভক্তরা খেপেছেন। গ্যালারিতে আনুশকা শর্মা যেদিন থাকেন, সেদিনই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হারবে এমন অভিযোগে আনুশকাকে মাঠে না আসার অনুরোধও জানিয়েছিল সমর্থকরা। তবে সম্প্রতি আনুশকা আবারো আইপিএল খেলা দেখতে মাঠে আসেন। তবে এবার আর কিছু শুনতে হয়নি আনুশকাকে। কারণ, ম্যাচ চলাকালীন অন্য একটি ঘটনা সমর্থকদের ভুলিয়েই দিয়েছে আনুশকার বিরুদ্ধে সব অভিযোগ। আর তা হলো বিরাটের একটি ক্যাচ। যা দেখে অনেক ভক্ত উচ্ছ্বসিত…
Read Moreনানিয়ারচর উপজেলা চেয়ারম্যানকে গুলি করে হত্যা
রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। জানা যায়, শক্তিমান তার কার্যালয়ে ঢোকার পথে তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
Read Moreমাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু
জেলার মাধবপুরে বুধবার রাতে ঝড়ে মাটিতে পড়ে যাওয়া বিদ্যুতের তারে পা লেগে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃতরা উপজেলার ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে তকবীর হোসেন (৩০) ও একই গ্রামের রফিক আলীর ছেলে হায়দর আলী (১৫)। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে মাধবপুরে এলাকায় ঝড় হয়। এ সময় আহমদপুর এলাকায় একটি খুটি পড়ে গিয়ে বিদ্যুতের তার রাস্তায় পড়ে যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে তকবীর হোসেন ও হাযদার আলী ধান মাড়াই কাজ শেষ করে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পড়ে থাকা বিদ্যুতের তারে তাদের পা স্পর্শ…
Read More