সাতক্ষীরা শহর থেকে ট্রাকভর্তি কার্বাইড মেশানো ৬ লাখ টাকা মূল্যের ৩শ’ মণ আম জব্দ করেছে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে শহরের ইটাগাছা এলাকা থেকে ওই আমগুলো জব্দ করা হয়।
সাতক্ষীরা ডিবি পুলিশের পরিদর্শক জুলফিকার আলী জানান, সাতক্ষীরার দেবহাটা এলাকা থেকে ট্রাকভর্তি কার্বাইড মেশানো আম আনা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে সকাল ৯টার দিকে শহরের ইটাগাছা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে কার্বাইড মেশানো ট্রাকভর্তি ৬ লাখ টাকা মূল্যের ৩শ’ মণ আম জব্দ করা হয়। তবে, এ সময় আমের মালিকসহ ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, জব্দকৃত কার্বাইড মেশানো আমগুলো পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
