সাভার,২৮মার্চ,২৯১৯(বিবিনিউজ):পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুলল মোমেন বলেছেন, আগামী জুন মাস থেকে সরকার ইলেকট্রনিক পাসপোর্ট দেয়া শুরু করবে। এতে পাসপোর্ট এর ক্ষেত্রে কোন ধরনের দুর্নীতির সুযোগ থাকবে না।
জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত ‘মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসব’ এর আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, ভাসানচরে সরকার ১ লাখ ২৩ হাজার রোহিঙ্গা পরিবারের থাকার ব্যবস্থা করেছে সরকার। তবে জোর করে তাদেরকে ঐখানে কোন রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে না। মন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, মাসখানেক পর যখন ঝড়-বাদলের মৌসুম শুরু হবে তখন ভূমিধসে অনেক রোহিঙ্গা মারা যেতে পারে। যারা নিজ ইচ্ছায় যেতে চায় তাদেরকে নিয়ে যাওয়া হবে সেখানে।
উপ উপাচার্য অধ্যাপক ডা. নূরুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আশরাফুল আলম, গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু।
পাসপোর্ট এর ক্ষেত্রে কোন ধরনের দুর্নীতির সুযোগ থাকবে না:পররাষ্ট্রমন্ত্রী
