সাভারের রেডিও কলোনি মডেল স্কুলের গনিত শিক্ষকের মৃত্যতে নামাজের জানাযা স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত

সাভার ,২০ মার্চ ২০২৯(বিবিনিউজ): সাভারের রেডিও কলোনি মডেল স্কুলের গনিতের সিনিয়র শিক্ষক মো:মোফাজ্জল হোসেন বুধবার সন্ধ্যায় হঠাৎ হার্ট অ্যাটাক হওয়ার পর সাভার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থ্যায় তিনি মৃত্যবরন করেন। তিনি ঐ স্কুলে সুনামের সাথে দীর্ঘ ২৪ বছর ধরে শিক্ষকতা আসছিলেন। বৃহস্প্রতিবার গভীর রাত ২.৩০ মিনিটে হঠাৎ হার্ট অ্যাটাক হলে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। বৃহস্প্রতিবার বেলা ১১ টার সময় তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয় স্কুল প্রাঙ্গনে। এসময় স্কুলের প্রধান শিক্ষক এইচ এম শাহ্ আলম মিয়া,শিক্ষক,অভিভাবক,শিক্ষাথী ,এলাকাবাবাসীসহ প্রায় ৩০০০ হাজার লোক নামাজের জানাযায় অংশগ্রহন…

Read More

উন্নয়ন করতে গিয়ে গরিবের ক্ষতি যেন না হয় সেদিকে নজর দিতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন : প্রধানমন্ত্রী

২১ মার্চ ,২০১৯ (বিবিনিউজ):উন্নয়ন করতে গিয়ে গরিব মানুষের জীবন ও জীবিকা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দিতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার মহেশখালী-মাতারবাড়ি সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম প্রকল্পের উপস্থাপনা অনুষ্ঠানে বক্তব্যে এই পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যখন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করব, তখন আমাদের মনোযোগ দিতে হবে যাতে গরীব মানুষের জীবন ও জীবিকা বন্ধ না হয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘উন্নয়নটা যেন মানুষের জন্য হয়, মানুষের ক্ষতি করে যেন উন্নয়ন না হয়। অনেক সময় দেখা যায়, প্রকল্প করতে গিয়ে মানুষের জমি অধিগ্রহণ করতে হয়। তারা…

Read More

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য প্রণোদনা কার্যক্রম গ্রহণ করেছে সরকার : কৃষিমন্ত্রী

২১ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের জন্য সরকার প্রণোদনা কার্যক্রম গ্রহণ করেছে বলে জানিয়ছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মলেন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। আব্দুর রাজ্জাক বলেন, সরকার টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের প্রণোদনা কার্যক্রম গ্রহণ করেছে। প্রতি বছরের মতো এবারো খরিপ-১/২০১৯-২০ মৌসুমে উফশী আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে সরকার এ উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সরকার আধুনিক কৃষি প্রযুক্তির উদ্ভাবন ও সম্প্রসারণ কার্যক্রম…

Read More

নিউজিল্যান্ড সামরিক ধাঁচের সকল অটোমেটিক অস্ত্র নিষিদ্ধ

২১ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বৃহস্পতিবার বলেছেন, ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহত হওয়ায় অ্যাসাল্ট ও সেমি-অটোমেটিক রাইফেলস বিক্রি দ্রুত নিষিদ্ধ করা হচ্ছে। খবর এএফপি’র। আরডার্ন বলেন, ‘আমি ঘোষণা দিচ্ছি যে নিউজিল্যান্ড সামরিক ধাঁচের সকল অটোমেটিক অস্ত্র নিষিদ্ধ করবে।’ ঘোষিত সিদ্ধান্তগুলো কার্যকর করার ব্যাপারে আইন প্রনয়নের আগে অস্ত্রগুলোর তড়িঘড়ি ক্রয় বন্ধ করতে অন্তবর্তী বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে। তিনি আরো বলেন, উচ্চ ক্ষমতাসম্পন্ন গোলাবারুদ ও একই ধরনের অন্যান্য ডিভাইসের বিক্রিও নিষিদ্ধ করা হবে। জাসিন্ডা বলেন, ‘শুক্রবারের সন্ত্রাসী হামলায় ব্যবহার করা সেমি-অটোমেটিক অস্ত্র দ্রুত নিষিদ্ধ করা হবে।’

Read More

বিয়ে করছেন করছেন ক্রিকেটার মিরাজ-মোস্তাফিজ-মুমিনুল

২১ মার্চ, ২০১৯(বিবিনিউজ):বিয়ের ধুম পড়েছে বাংলাদেশের ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা নেই, এই বিরতিতে ক্রিকেটারদের বিয়ের ধুম পড়েছে! এরই মধ্যে বিয়ে করেছেন সাব্বির রহমান। জীবনের নতুন জুটি গড়ার তালিকায় আছেন তিন ‘ম’—মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান আর মুমিনুল হক। তিন ‘ম’–এর বিয়ে যেন অন্য রকম রং ছড়িয়েছে বাংলাদেশের ক্রিকেটে। আজ মিরাজের বিয়ে! কনে রাবেয়া আখতার প্রীতি। দুজনের বাড়ি একই শহর খুলনায়। মিরাজ-প্রীতির প্রেমের সম্পর্ক প্রায় অর্ধযুগ ধরে। অনেক দিন ধরেই মিরাজ ভাবছিলেন বিয়েটা সেরে ফেলবেন। কিন্তু কবে করবেন, ঠিক সময় হয়ে উঠছিল না। বিশ্বকাপের আগে পাওয়া লম্বা বিরতিটা কাজে লাগাতে চাইছেন…

Read More

পাহাড়ে দুটি হত্যার ঘটনায় ৪০–৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে

২১ মার্চ ,২০১৯(বিবিনিউজ) :গত সোমবার রাঙামাটির বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে ভোট গ্রহণ কর্মকর্তাসহ সাতজন নিহত হন। রাঙামাটির বাঘাইছড়িতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নির্বাচন কর্মকর্তাসহ সাত খুনের ঘটনার পর পাহাড়ে সেনা, পুলিশ, বিজিবির সমন্বয়ে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের দুই দিন পরও কেউ গ্রেপ্তার হয়নি। গতকাল রাতে পুলিশ বাদী হয়ে বাঘাইছড়ি থানায় মামলা করেছে। মামলায় ৪০–৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। গত সোমবার উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শেষে তিনটি কেন্দ্র থেকে ভোটের ফলাফল ও সরঞ্জাম নিয়ে বাঘাইছড়ি সদরে ফেরার পথে নয় মাইল নামক স্থানে চাঁদের গাড়ি লক্ষ্য করে গুলি করা…

Read More

রাজধানীর প্রগতি সরণিতে কিছু শিক্ষার্থীর মানববন্ধন

২১ মার্চ, ২০১৯(বিবিনিউজ):রাজধানীর প্রগতি সরণিতে বৃহস্পতিবার মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাসের ধাক্কায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহমেদ চৌধুরীর মৃত্যুর প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের সামনে মানববন্ধন করেছেন কিছু শিক্ষার্থী। গত মঙ্গলবার যমুনা ফিউচার পার্কের সামনে রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যান আবরার। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই মানববন্ধন শুরু হয়। এর আগে বেলা সোয়া ১১টার দিকে বিইউপি ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) এই শিক্ষার্থীরা প্রগতি সরণি থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় ঢোকার মুখে সড়কে…

Read More

ইতালিতে স্কুলবাস ছিনতাই করে অগ্নিসংযোগ

২১ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : ইতালির পুলিশ বুধবার ৫১ শিশুকে উদ্ধার করেছে। তারা একটি বাসে করে স্কুলের যাওয়া সময় চালক তাদের জিম্মি করে গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ভূমধ্যসাগরে শরণার্থীর মৃত্যুর প্রতিবাদে লোকটি এই ঘটনা ঘটায়। ৩০ মিনিটের এই ঘটনায় লোকটি কয়েকজন শিশুকে বেঁধে রাখে। বাসটি একটি গাড়ির ওপর আছড়ে পড়ে। একটি শিশু সাহায্যের জন্য পুলিশে কল করে। পুলিশ তাদের উদ্ধার করে। এই ঘটনার কেউ গুরুতর আহত হয়নি। খবর বার্তা সংস্থা এএফপি’র। মিলানের প্রসিকিউটর ফ্রান্সিসকো গ্রেসো বলেন, ‘এটা একটা অলৌকিক ঘটনা। ব্যাপক হত্যাযজ্ঞ হতে পারত। পুলিশ কর্মকর্তারা দারুণ কাজ…

Read More

৩৭তম বিসিএসে ১,২২১ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে প্রজ্ঞাপন জারি

২১ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : ৩৭তম বিসিএসে ১ হাজার ২২১ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার বিকেলে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে প্রশাসন ক্যাডারে ২৯২ জন, সহকারী সার্জন হয়েছেন ২৫৮ জন, ডেন্টাল সার্জন হয়েছেন ৫০ জন, পুলিশ ক্যাডারে ৯৪ জন, পররাষ্ট্র ক্যাডারে ১৯জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও আনসার, তথ্য, ডাক, খাদ্য, কৃষি, শিক্ষাসহ বিভিন্ন ক্যাডারে ৫০৮ জনকে নিয়োগ দেয়া হয়েছে। ২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি ৩৭ তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। শেষ হয় ২৩ মে। এই পরীক্ষায় ৫ হাজার ৩৭৯ জন পাস…

Read More

কমিটির কার্যক্রম শক্তিশালী করতে প্রশিক্ষণ আয়োজনের জন্য আইএমএফ’কে স্পিকারের অনুরোধ

২১ মার্চ, ২০১৯ (বিবিনিউজ) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদীয় কমিটির কার্যক্রম শক্তিশালী করতে প্রশিক্ষণ আয়োজনের জন্য আইএমএফ’কে অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশে নিযুক্ত আইএমএফ এর আবাসিক প্রতিনিধি র‌্যাগনার গুডমুন্ডসন আজ সংসদ ভবনে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ অনুরোধ জানান। স্পিকার আইএমএফ এর কার্যক্রমের প্রশংসা করেন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, জাতীয় সংসদের সরকারি হিসাব,অনুমিত হিসাব ও সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটিসমূহের দক্ষতা বৃদ্ধিতে আইএমএফ এর কাজ করার সুযোগ রয়েছে। সাক্ষাৎকালে তারা আগামী ২৬ থেকে ২৭ মার্চ দিল্লীতে অনুষ্ঠিতব্য মাইক্রো ইকোনোমিক পলিসি এন্ড…

Read More