সাভার ,২০ মার্চ ২০২৯(বিবিনিউজ): সাভারের রেডিও কলোনি মডেল স্কুলের গনিতের সিনিয়র শিক্ষক মো:মোফাজ্জল হোসেন বুধবার সন্ধ্যায় হঠাৎ হার্ট অ্যাটাক হওয়ার পর সাভার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থ্যায় তিনি মৃত্যবরন করেন। তিনি ঐ স্কুলে সুনামের সাথে দীর্ঘ ২৪ বছর ধরে শিক্ষকতা আসছিলেন। বৃহস্প্রতিবার গভীর রাত ২.৩০ মিনিটে হঠাৎ হার্ট অ্যাটাক হলে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। বৃহস্প্রতিবার বেলা ১১ টার সময় তার নামাজের জানাযা অনুষ্ঠিত হয় স্কুল প্রাঙ্গনে। এসময় স্কুলের প্রধান শিক্ষক এইচ এম শাহ্ আলম মিয়া,শিক্ষক,অভিভাবক,শিক্ষাথী ,এলাকাবাবাসীসহ প্রায় ৩০০০ হাজার লোক নামাজের জানাযায় অংশগ্রহন করেন। নিজ কর্মস্থলে স্কুল মাঠ প্রাঙ্গনে জানাযায় শেষে তার নিজ বাড়ী সাভারের আশুলিয়ার জিরানী এলাকায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে দ্বিতীয় জানাযা শেষে আশুলিয়ার কলতাসুতি ডালিবাড়ী কবর স্থানে তাকে সমাহিত করা হয়। মৃত্যকালে তার বয়স হয়েছিলো (৪৮),তিনি স্ত্রী ও এক ছেলে সন্তান,৪ ভাই ও ৩ বোনসহ গুনগ্রাহী রেখে গেছেন।
সাভারের রেডিও কলোনি মডেল স্কুলের গনিত শিক্ষকের মৃত্যতে নামাজের জানাযা স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত
