নাটোরে দুই ও তিন বছর বয়সী ২ শিশু ‘ধর্ষণ’

dorsonনাটোরের গুরুদাসপুরে তিন বছরের ও বড়াইগ্রামে দু’বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। দু’জনকেই নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুরে গুরুদাসপুরের তিন বছরের শিশুটিকে এবং আগের রাত ১২টার দিকে বড়াইগ্রামের দু’বছরের শিশুকে হাসপাতালে আনা হয়।

গুরুদাসপুরে ‘ধর্ষণের’ শিকার শিশুর স্বজনরা জানান, কন্যা শিশুটির বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। শিশুটি নানির কাছে থাকে।

স্থানীয় একজন শিশুটির নানার পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করেন। তিনি পুকুরের পাড়ের একটি ঘর করে পুকুর পাহারা দেন। বুধবার বেলা ১১টার দিকে ওই ব্যক্তি মেয়েটিকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।

এ সময় মেয়েটির কান্নার শব্দ পেয়ে পরিবারের লোকজন সেখানে যাওয়ার আগেই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। তার বাড়ি বড়াইগ্রামের আগ্রান মৌখাড়া গ্রামে।

বড়াইগ্রামে নির্যাতনের শিকার শিশুটির বাবা জানান, বৃহস্পতিবার বিকালে বাড়ির উঠানে তার বাচ্চা খেলছিল। এ সময় প্রতিবেশী একজন শিশুটিকে তার বাড়িতে ডেকে নিয়ে যান। পরে শিশুটির চিৎকারে তার মা দ্রুত সেখানে ছুটে গেলে দুই যুবক সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।

এ সময় শিশুটিকে ধর্ষণের আলামতসহ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

নাটোর সদর হাসপাতালের চিকিৎসক আবু সাঈদ সরকার বলেন, দুটি শিশু ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে এসেছি শুনেছি। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় শনিবার পরীক্ষা নিরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এ ব্যাপারে গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, থানায় ভুক্তভোগী পরিবারের কেউ অভিযোগ করেনি। তবে সাংবদিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

অপরদিকে বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান জানান, তাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Related posts

Leave a Comment