
সাভার,১ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):বিএনপি নেতাকর্মীদের মধ্যে ঐক্য নেই তাই তারা জনবিছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভার উপজেলা পরিষদে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের এক আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার এই সরকারের সময় দেশের মানুষ এখন সুখে শান্তিতে বসবাস করছে জানিয়ে তিনি বিএনপির যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান।
পরে ত্রাণ প্রতিমন্ত্রী আশুলিয়ার নয়ারহাট এলাকায় পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভায় যোগ দেন।
আলোচনা সভায় এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ,মতিউর রহমান মতি,সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বেপারী,গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক আশীষ কুমার মজুমদার,সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মোল্ল্যা,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ইমতিয়াজ,সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা,সহ-সভাপতি শাহাব উদ্দিন মাদবর,সহ-সভাপতি সাঈদুর রহমান সুজন,সাংগঠনিক সম্পাদক শেখ উজ্জলসহ ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের অন্তরগর্ত উপজেলা,থানা,পৌর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও উপস্থিত ছিলেন।
