উত্তর পশ্চিমাঞ্চলে রুশ বিমান হামলায় একজন বয়স্ক ব্যক্তি নিহত হয়েছে। জিহাদী নিয়ন্ত্রিত ওই অঞ্চলে গত ৩১ আগস্ট মস্কো ঘোষিত অস্ত্রবিরতির পর এটিই প্রথম এ ধরণের হামলা ও হতাহতের ঘটনা।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস একথা জানায়।সংস্থাটির মতে, এই অস্ত্রবিরতির কারণে গত চার মাস ধরে ইদলিবে সরকার ও তার মিত্র রাশিয়ার পক্ষ থেকে ভয়ংকর বোমা হামলা বন্ধ রয়েছে। কিন্তু অস্ত্রবিরতি শুরুর পর মঙ্গলবার রাশিয়া তার প্রথম বিমান হামলাটি চালায়। থেকে থেকে এ বিমান হামলা বুধবার ভোর পর্যন্ত চলে। এ হামলায় ৭৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়। তবে, এরপর থেকে হামলা বন্ধ…
Read MoreDay: September 11, 2019
জাপানে হিটস্ট্রোকে ২ জনের মৃত্যু
১১ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ): জাপানে হিটস্ট্রোকে দু’জনের মৃত্যু হয়েছে। এদিকে টোকিও ও এর পার্শ্ববর্তী এলাকা শক্তিশালী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে যাওয়ার পর প্রায় পাঁচ লাখ ঘরবাড়ি বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার ৯৩ বছর বয়সী এক নারী ও ৬৫ বছর বয়সী এক পুরুষকে অচেতন অবস্থায় তাদের বাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসকরা তাদের মৃত্যু নিশ্চিত করে। তিনি জানান, মঙ্গলবার হিটস্ট্রোকে আক্রান্তের লক্ষণ দেখা দেয়ায় কমপক্ষে আরো ৪৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সোমবার ঘূর্ণিঝড় ফ্যাক্সাইয়ের আঘাতের পর বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়া বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৩৫ ডিগ্রী সেলসিয়াসের বেশি বিরাজ করছে।…
Read Moreরকেট হামলায় নেতানিয়াহুর সমাবেশ ব্যাহত হওয়ার পর গাজায় ইসরাইলের বিমান হামলা
১১ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ): গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে ইসরাইল বিমান হামলা চালিয়েছে। সীমান্ত বরাবর রকেট হামলার জবাবে তারা এ বিমান হামলা চালায়। সেখানে রকেট হামলার কারণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্বাচনী সমাবেশ সংক্ষিপ্ত করা হয়। বুধবার সামরিক বাহিনী একথা জানায়। সরকারি টেলিভিশনে পরিবেশিত খবরে বলা হয়, মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় আশদদ নগরীতে রকেট হামলার সংকেত বাজানোর পরপরই নেতানিয়াহু তাড়াহুড়া করে মঞ্চ থেকে নেমে যান। পুন:নির্বাচিত হতে পারলে প্রধানমন্ত্রী অধিকৃত পশ্চিম তীরের জর্ডান উপত্যকা সম্প্রসারণের প্রতিশ্রুতি ব্যক্ত করার মাত্র কয়েক ঘণ্টা পর এ রকেট হামলা চালানো হয়। সামরিক বাহিনী জানায়, গাজা উপত্যকার উত্তর…
Read Moreপ্রধানমন্ত্রী কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করলেন
১১ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের দীর্ঘদিনের দাবি পূরণে আজ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করেছেন। আজ সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যাংকটির উদ্বোধন করেন। বাংলাদেশ পুলিশ ওয়েলফেয়ার ট্রাস্টের মালিকানাধীন এই ব্যাংকটির লক্ষ্য বিভিন্ন কমিউনিটির সদস্যদের কাছে পৌঁছানো এবং উদ্ভাবনী ব্যাংকিং সেবা প্রদান করা। ২০১৮ সালের ১ নভেম্বর লাইসেন্স পাওয়ার পর এই ব্যাংকটি ৪০০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করে। প্রথমে ৬টি শাখা দিয়ে ব্যাংকটির কার্যক্রম শুরু হলো। দুটি ঢাকার গুলশান ও মতিঝিল এলাকায়, একটি চট্টগ্রামের আগ্রাবাদ, একটি গাজীপুরের শ্রীপুর মাওনা,…
Read More