১ সেপ্টেম্বর ২০১৯ (বিবিনিউজ) : কালিদু কুলিবালির আত্মঘাতি গোলে সিরি এ লীগে রোমাঞ্চকর ম্যাচে রানারআপ নাপোলিকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে চ্যাম্পিয়ন জুভেন্টাস। নাটকীয় ম্যাচে ৩-০ গোলে পিছিয়ে পড়ার পরও সমতায় ফিরেছিল সফরকারী নাপোলি। তারপরও শেষ রক্ষা হলনা। ইনজুরি সময়ে পাওলো দিবালার ফ্রি কিকের বল প্রতিহত করতে গিয়ে উল্টো হাতের ছোঁয়ায় নিজেদের জালে বল জড়িয়ে দেন সেনেগালি আন্তর্জাতিক ডিফেন্ডার কুলিবালি। এতেই কপাল পুড়ে নাপোলির। আর এই জয়ে শতভাগ জয়ের ধারা অব্যাহত রেখে একক ভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে আটবারের টানা চ্যাম্পিয়নরা। পরে এক টুইট বার্তায় কুলিবালি বলেন,‘ ওই আত্মঘাতি গোলটি আমাকে…
Read MoreDay: September 1, 2019
স্পিকার চতুর্থ সাউথ এশিয়ান স্পিকার্স সামিটে যোগ দিয়েছেন
১ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মালদ্বীপের মালেতে শুরু হওয়া চতুর্থ সাউথ এশিয়ান স্পিকার্স সামিটে যোগ দিয়েছেন। আজ সকালে মালদ্বীপের রাজধানীতে দু’দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ‘চতুর্থ সাউথ এশিয়ান স্পিকার্স সামিটে অংশ নিতে মালে বিমান বন্দরে পৌঁছালে সে দেশের স্পিকার মোহাম্মদ নাশিদ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে এক বৈঠকে মোহাম্মদ নাশিদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী’র সাথে সম্মেলনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
Read Moreশিল্প কারখানা স্থাপনে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশের প্রতি মনযোগী হোন : প্রধানমন্ত্রী
১ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ব্যবসায়ী সম্প্রদায়কে প্রয়োজনীয় সব ধরণের সাহায্য-সহযোগিতা প্রদানে আশ্বাস দিয়ে নতুন শিল্প কারখানা স্থাপনের ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশের প্রতি মনযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার ব্যবসা-বান্ধব সরকার। ব্যবসায়ীরাই ব্যবসা করবে, তাদের কাজে আমরা সহযোগিতা করব।’ তাঁর সরকার এ ব্যাপারে সম্ভব সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী । শেখ হাসিনা আজ সকালে রাজধনীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রপ্তানি ট্রফি ২০১৬-১৭ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-র যৌথ উদ্যোগে…
Read Moreসাভারে ডেঙ্গু জ্বরে এক নারীর মৃত্যু
সাভার,১ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত খাদিজা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এর আগে গতকাল বিকালে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান পরিবারের সদস্যরা। সাভারের আশুলিয়া স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক ও নিহতের স্বামী হাবিবুর রহমান জানান, পরিবার নিয়ে তিনি সাভার পৌর এলাকার ছায়াবিথী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গেল ২৬ আগষ্ট তার স্ত্রী খাদিজা বেগম জ্বরে আক্রান্ত হলে প্রথমে সাভারের সুপার ক্লিনিকে নিয়ে চিকিৎসা নেন। এসময় তার ডেঙ্গু ধরা পড়লেও শারিরিক অবস্থা…
Read Moreবিএনপি নেতাকর্মীদের মধ্যে ঐক্য নেই :দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার,১ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):বিএনপি নেতাকর্মীদের মধ্যে ঐক্য নেই তাই তারা জনবিছিন্ন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভার উপজেলা পরিষদে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের এক আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার এই সরকারের সময় দেশের মানুষ এখন সুখে শান্তিতে বসবাস করছে জানিয়ে তিনি বিএনপির যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহবান জানান। পরে ত্রাণ প্রতিমন্ত্রী আশুলিয়ার নয়ারহাট এলাকায় পাথালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভায়…
Read More