০৯ সেপ্টেম্বর, ২০১৯(বিবিনিউজ):বিসিবি সভাপতি বলছেন, একাদশে একজন পেসার রাখা উচিত ছিল। কিন্তু সাকিবের যুক্তি হচ্ছে, ‘অকেজো’ পেসার নিয়ে লাভ কী! চট্টগ্রাম টেস্টের প্রথম দিন তাসকিন আহমেদ, আবু জায়েদ, ইবাদত হোসেনের পানি টানার ছবি বেশ আলোচিত হয়েছে। পেসারশূন্য একাদশ সাজানো নিয়ে নানা কথাও হয়েছে। কাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পর্যন্ত বলেছেন, আফগান ব্যাটসম্যানরা স্পিন খেলে অভ্যস্ত, একাদশে অন্তত একজন পেসার রাখা উচিত ছিল। সাকিব আল হাসান এখনো তাঁর সিদ্ধান্তে অনড়—কোনো পেসার না খেলিয়ে চার স্পিনার খেলানোই তিনি যৌক্তিক মনে করছেন। দুর্দান্ত ফাস্ট বোলারদের বিপক্ষে তুলনামূলক কম স্বচ্ছন্দ আফগানিস্তান কিংবা এশিয়ার কোনো…
Read MoreDay: September 9, 2019
উপনেতা হিসেবে কাদেরকে বেছে নিলেন রওশন
০৯ সেপ্টেম্বর ,২০১৯(বিবিনিউজ):জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও উপনেতা হিসেবে পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে স্বীকৃতি দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ সোমবার সংসদ সচিবালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে জি এম কাদের এ পদ দুটিতে স্বীকৃতি দিতে স্পিকারকে অনুরোধ করেন। জাতীয় পার্টির সাংসদ রওশন এরশাদ ময়মনসিংহ-৪ এবং জি এম কাদের একই দলের লালমনিরহাট-৩ আসনের সাংসদ। আইন অনুযায়ী বিরোধীদলীয় নেতা মন্ত্রী ও উপনেতা প্রতিমন্ত্রীর মর্যাদা ভোগ করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার পদটি শূন্য হয়। গতকাল রোববার রওশনকে…
Read Moreবাংলাদেশের দ্বিতীয় জয় অধিনায়ক আকবরের নৈপুণ্যে
৯ সেপ্টেম্বর ২০১৯ (বিবিনিউজ) : সামনে থেকেই দলকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ অনুর্ধ-১৯ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আকবর আলী। তার করা অপরাজিত ৯৮ রানে ভর করে রোববার কলম্বোতে অনুর্ধ ১৯ এশিয়া কাপে নেপালকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের যুবাদের এটা টানা দ্বিতীয় জয়। প্রথমে ব্যাটিং পেয়ে নেপাল নির্ধারিত ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৬১ রান সংগ্রহ করে। জবাবে ৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। শুরুতে আগ্রাসী ব্যাট চালিয়ে নেপালের ওপেনার পবন শরফ ৮১ রান সংগ্রহ করেন। এছাড়া সতীর্থ সন্দ্বীপ জোহরা ৫৬ ও অপর ওপেনার রিত গৌতম ৩২ রান…
Read Moreআগামীকাল পবিত্র আশুরা
৯ সেপ্টেম্বর, ২০১৯ ( বিবিনিউজ ) : পবিত্র আশুরা আগামীকাল। কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার এই দিনটি ধর্মীয়ভাবে বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে এ দিনটি বিশেষ পবিত্র দিবস। হিজরি ৬১ সনের ১০ মহররম এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) ও তাঁর পরিবার এবং অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। এজন্যই যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সারা দুনিয়ার মুসলমানরা এ দিনটি পালন করে। বাংলাদেশেও আগামীকাল মঙ্গলবার যথাযোগ্য…
Read Moreপ্রধানমন্ত্রীর সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোরকে ১০ লাখ টাকা অনুদান প্রদান
৯সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট সঙ্গীত শিল্পী এন্ড্রু কিশোরকে চিকিৎসার জন্য ১০ লাখ টাকা অনুদান প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, রবিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তাঁর গণভবনের বাসায় এন্ড্রু কিশোরের নিকট অনুদানের চেক হস্তান্তর করেন। প্রেস সচিব জানান, শিল্পী এন্ড্রু কিশোর চেক গ্রহণকালে তাকে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Read Moreস্পিকার নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন
৯ সেপ্টেম্বর ২০১৯ (বিবিনিউজ) : টি-২০ বিশ্বকাপ ক্রিকেট বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। স্কটল্যান্ডের ডান্ডিতে শনিবার থাইল্যান্ডের বিপক্ষে ৭০ রানে জিতে বাংলাদেশ। এর মাধ্যমে বাছাইপর্বে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভবিষ্যতে জয়ের এই ধারা ধরে রাখতে খেলোয়াড়রা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পিকার। এছাড়া টি-২০ বিশ্বকাপ ক্রিকেট বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন জডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।
Read Moreকেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন
৯ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : রাষ্ট্রপতি আব্দুল হামিদ আজ কেনিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদারকে কেনিয়া ও এর আশপাশের দেশগুলোর সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনাময় খাতগুলো অনুসন্ধান করার নির্দেশনা দিয়েছেন। কেনিয়া প্রজাতন্ত্রে বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার আজ দুপুরে গণভবনে রাষ্ট্রপতির সাথে দেখা করতে এলে তিনি এ নির্দেশনা দেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, বৈঠককালে রাষ্ট্রপতি বাংলাদেশ ও কেনিয়া উভয় দেশের ব্যাপক সম্ভাবনাময় খাত রয়েছে বলে উল্লেখ করেন। রাষ্ট্রপতি দু’দেশের স্বার্থে সম্ভাবনাময় খাতগুলো যৌথভাবে ব্যবহার করার নির্দেশনা দেন। এ সময় হাইকমিশনারও তার দায়িত্বপালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা চান। বৈঠকে রাষ্ট্রপতির…
Read Moreজাবির চলমান আন্দোলন ও মিথ্যাচারের প্রতিবাদে মৌন মিছিল
সাভার,০৯ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ ভবন থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেয় প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী। পরে মৌন মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্য কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এসময় শিক্ষক নেতারা বলেন, কিছু দিন ধরেই জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প নিয়ে মিথ্যাচার ও আন্দোলন করে আসছে কুচক্রীরা। এরই প্রতিবাদে তারা আজ কয়েক শতাধিক শিক্ষক মৌন মিছিলে অংশ নিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. অজিত কুমারসহ…
Read More