জাবির চলমান আন্দোলন ও মিথ্যাচারের প্রতিবাদে মৌন মিছিল

সাভার,০৯ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ ভবন থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেয় প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী।
পরে মৌন মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্য কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
এসময় শিক্ষক নেতারা বলেন, কিছু দিন ধরেই জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প নিয়ে মিথ্যাচার ও আন্দোলন করে আসছে কুচক্রীরা। এরই প্রতিবাদে তারা আজ কয়েক শতাধিক শিক্ষক মৌন মিছিলে অংশ নিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. অজিত কুমারসহ অন্যান্য শিক্ষক নেতারা।

Related posts

Leave a Comment