জাবির পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৪ তম ব্যাচের শিক্ষার্থীকে পিটিয়ে আহত

সাভার,৭ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থিয়েটারের সাধারণ সম্পাদক ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৪ তম ব্যাচের শিক্ষার্থী নুরুল ইসলাম সাইমুমকে পিটিয়ে আহত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিষেক মন্ডলের নামে আশুলিয়া থানায় শিখিত অভিযোগ দায়ের করেছেন কতৃপক্ষ।
শনিবার বিকেলে অভিষেক মন্ডলের নামে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান শাখা নিরাপত্তাকর্মী সুদীপ্ত শাহিন। এদিকে ওই শিক্ষার্থীকে মারধর করার প্রতিবাদে আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামের সাথে আলোচনায় বসেননি আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের সামনে থিয়েটারের সাধারণ সম্পাদক ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৪ তম ব্যাচের শিক্ষার্থী নুরুল ইসলাম সাইমুমকে পিটিয়ে আহত করে বিশ্ববিদ্যালয়েয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিষেক মন্ডল। এদিকে আজ আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম আলোচনায় বসার জন্য নতুন রেজিষ্টার ভবনে আসলেও আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচনায় বসেনি। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এছাড়া করনীয় ঠিক করতে বিকেলে বৈঠকে বসেন আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা।
এদিকে বিষয়টি সমাধানের লক্ষে আবারও আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের আলোচনায় বসার আহবান জানিয়েছেন।

Related posts

Leave a Comment