২০ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ): জাতিসংঘ মিশনের কিউবার দুই সদস্যকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ক্ষতিকর কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে তাদের এ নির্দেশ দেয়া হয়। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মর্গান ওর্তেগাস একথা জানান। ওর্তেগাস টুইটারে দেয়া এক বার্তায় বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে যেকোন প্রচেষ্টার বিষয় আমরা গুরুত্ব সহকারে দেখে থাকি।’ এক বিবৃতিতে তিনি বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছিল যে যুক্তরাষ্ট্র কিউবার জাতিসংঘ মিশনের এই দুই সদস্যকে দ্রুত ওয়াশিংটন ত্যাগের নির্দেশ দিয়েছে। তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে যেকোন প্রচেষ্টার বিষয় আমরা গুরুত্ব…
Read MoreDay: September 20, 2019
বাংলাদেশ জাতিসংঘ সংস্কারে ১ লাখ ডলার অনুদান দেবে
২০ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে সদস্য দেশগুলোকে সহায়তায় জাতিসংঘ সংস্কারে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রস্তাবনা বাস্তবায়নে বাংলাদেশ এক লাখ মার্কিন ডলার অনুদান দেবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক এসডিজি সম্মেলনে বলে, ‘জাতিসংঘের সাথে আমাদের অংশীদারিত্বের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন হিসেবে এবং জাতিসংঘ সংস্কারে সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ আবাসিক সমন্বয়কের দপ্তরে এক লাখ ডলার অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)’র অধিবেশনে যোগদানকালে এ ঘোষণা দেবেন। শাহরিয়ার আলম বলেন,…
Read Moreআজ প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন
২০ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আটদিনের সরকারি সফরের লক্ষ্যে আজ আবুধাবী হয়ে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ ৭৪তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ২৪ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে এবং ২৮ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে আজ বিকেলে আবুধাবীর উদ্দেশে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে। ফ্লাইটটি আবুধাবীতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে…
Read More