সাভার,৭ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থিয়েটারের সাধারণ সম্পাদক ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৪ তম ব্যাচের শিক্ষার্থী নুরুল ইসলাম সাইমুমকে পিটিয়ে আহত করার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিষেক মন্ডলের নামে আশুলিয়া থানায় শিখিত অভিযোগ দায়ের করেছেন কতৃপক্ষ। শনিবার বিকেলে অভিষেক মন্ডলের নামে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের প্রধান শাখা নিরাপত্তাকর্মী সুদীপ্ত শাহিন। এদিকে ওই শিক্ষার্থীকে মারধর করার প্রতিবাদে আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামের সাথে আলোচনায় বসেননি আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের সামনে থিয়েটারের সাধারণ সম্পাদক ও…
Read MoreDay: September 7, 2019
বাংলাদেশী শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমিক:কে এম আলী আজম
সাভার,৭ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):শতভাগ সংস্কার কার্যক্রম সম্পন্নকারী পোশাক কারখানাগুলোকে দ্রুত সনদপত্র প্রদান করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম। শনিবার দুপুরে আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকার ফ্যাশন ডট কম লিমিটেড কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। শ্রম ও কর্মসংস্থান সচিব এসময় আরও বলেন বাংলাদেশী শ্রমিকরা দক্ষ ও পরিশ্রমিক তারা কারখানা গুলোতে এখন কাজের মান ভালো করছে জানিয়ে তিনি আরও বলেন বাংলাদেশ একদিন বাংলাদেশ রেমিটেন্স এ বিশ্বের মধ্যে প্রথম হবে। পরে শ্রম সচিব আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় অরবিটেক্স ও ডেবুনেয়ার কারখানা পরিদর্শন করেন। পরিদর্শনে এসময়…
Read Moreজাবির আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলোচনায় উপাচার্য
সাভার,৭ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানের লক্ষ্যে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাম। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিষ্টার ভবনের কাউন্সিল কক্ষে এ আলোচনা সভা শুরু হয়। আলোচনায় আন্দোলনরত সকল শিক্ষক ও শিক্ষার্র্থী অংশ গ্রহন করেন। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলাস বলেন সমস্যা সমাধানের লক্ষ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ রফিক জব্বার হলের সামনে বিশ্ববিদ্যালয়ের থিয়েটারের সাধারণ সম্পাদক সায়মুমকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগ। উল্লেখ্য গাছ কেটে হল নির্মাণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের অবরোধসহ নানা কর্মসুচী…
Read Moreসংসদের চতুর্থ অধিবেশন শুরু আগামীকাল
৭ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামীকাল ৮ সেপ্টেম্বর রোববার বিকেল ৫টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২১ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন। সংবিধানের ৬০ দিনের বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন আহবান করা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন সমাপ্তির ৬০ দিনের মধ্যে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। ফলে এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে। অবশ্য আগামীকাল বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ নির্ধারণ করা হবে। সংসদ…
Read Moreবাহামাসে হ্যারিকেন ডোরিয়ানের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে
৭ সেপ্টেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : বাহামাসে হ্যারিকেন ডোরিয়ানের তান্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে।এই সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে কর্তৃপক্ষ ধারণা করছে । স্বাস্থ্যমন্ত্রী ডুয়ান্ড স্যান্ডস’র বরাত দিয়ে সিএনএন এবং বাহামাস নিউজ পেপার দ্য ট্রিবিউন মৃতের সংখ্যা ৩০ থেকে বেড়ে ৪৩ জনে এ উন্নীত হওয়ার খবর নিশ্চিত করেছে। বাহামাস প্রধানমন্ত্রীর মুখপাত্র ইরিকা ওয়েলস কক্স এনবিসি নিউজকে বলেন, সরকারি হিসাবে নিহতের সংখ্যা ৪৩ জন হলেও তবে এই সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, রোববার বাহামাসের উত্তরাঞ্চলে ৫ মাত্রার ভয়ংকর হ্যারিকেন ডোরিয়ানের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি…
Read Moreসাভারে রাজাশন প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
সাভার,৭ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে রাজাশন প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রাজাশন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সাভার পৌরসভার প্যানেল মেয়র সেলিম মিয়া। খেলায় মোট ১৮টি দল অংশ গ্রহন করবে। খেলাটি দেখার জন্য মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন রাজাশন প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের সভাপতি জাহিদ মিয়া,সাধারণ সম্পাদক আতাউর রহমান অভি,সাভার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ পালেয়ান। অন্যদিকে ঢাকার ধামরাইয়ে ভালুম কেন্দ্রীয় যুব সংঘ এর উদ্যোগে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় দেপাশাই…
Read Moreজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী নিখোঁজ
সাভার,৭ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিদ বীন তারেক (১৮) নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার ৫ আগষ্ট থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শিক্ষার্থী তাহমিদ বীন তারেকের বাবা আরিফুল ইসলাম বলেন তার ছেলে পাঁচ সেপ্টেম্বর আশুলিয়ার আমবাগান নিজ বাড়ি থেকে সাভারে আসার জন্য বের হন এর পর থেকে সে নিখোঁজ রয়েছেন। এঘটনায় তিনি সাভার মডেল থানা ও র্যাব ৪ একটি নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন র্যাব ৪ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী।
Read More