জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী নিখোঁজ

সাভার,৭ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তাহমিদ বীন তারেক (১৮) নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার ৫ আগষ্ট থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ শিক্ষার্থী তাহমিদ বীন তারেকের বাবা আরিফুল ইসলাম বলেন তার ছেলে পাঁচ সেপ্টেম্বর আশুলিয়ার আমবাগান নিজ বাড়ি থেকে সাভারে আসার জন্য বের হন এর পর থেকে সে নিখোঁজ রয়েছেন। এঘটনায় তিনি সাভার মডেল থানা ও র‌্যাব ৪ একটি নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন র‌্যাব ৪ এর কোম্পানী কমান্ডার মেজর শিবলী।

Related posts

Leave a Comment