স্টাফ রিপোর্টার,২১ মে ২০২২(বিবিনিউজ): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন প্রধানমন্ত্রীর অত্যান্ত সময়োপযোগী সিদ্ধান্তের কারণে ১৪ কোটি অর্থাৎ ৭২ শতাংশ মানুষকে টিকা দিয়ে বাংলাদেশ থেকে করোনা নির্মূল করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আশুলিয়ার জামগড়ার ভুইয়াপাড়া এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
এসময় ত্রাণ প্রতিমন্ত্রী বলেন,আমাদের দেশে এখন করোনায় মৃত্যু নাই। প্রথিবীর অনেক দেশে এখন হাজার হাজার সংক্রমণ হচ্ছে ও মারা যাচ্ছে মানুষ। কিন্তু প্রধানমন্ত্রী সবাইকে টিকা দিয়ে দিয়েছে। জোর করে হলেও টিকা দিছে ফাস্ট ডোজ,সেকেন্ড ডোজ এবং বোস্টার ডোজ দিয়েছেন।এখন পর্যন্ত ২৩ কোটি টিকা মজুদ রয়েছে এবং আমরা পৃথিবীর কয়েকটি দেশে আমাদের টিকা দিয়ে সাহায্য করবো। পরে প্রতিমন্ত্রী আশুলিয়ার চিত্রশাইল এলাকায় গার্মেন্টস শ্রমিক ও গাজিরচট এলাকায় মুন্সিপাড়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেন।
এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহম্মেদ মাষ্টারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সময়োপযোগী সিদ্ধান্তের কারণে দেশ থেকে করোনা নির্মূল হয়েছে :ত্রাণ প্রতিমন্ত্রী
