শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে সাভারে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,২৪সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে সোমবার ঢাকার সাভার মডেল থানা প্রাঙ্গনে আইন শৃংখলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত। সভায় সাংবাদিক ,হিন্দু সম্প্রদায়,ছাত্রসমাজ ও স্থানীয়পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সাভারে ১৩০ টি পূজা মন্ডপ তৈরী হয়েছে।

সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুল কবীর,মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাভার উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক বরুন ভৌমিক নয়ন, সাভার উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস,যুবদল নেতা উত্তম ঘোষ,ছাত্র সংগঠনের নেতা মাহিদ হাসান রাফসান,এনজিও কর্মকর্তা মোঃ কায়কোবাদ , গ্রামীন উৎদোকের ডিজিএম আব্দুর রহমান চৌধুর , জামাতে ইসলামী নেতা শাহাদাঃ হোসেন ও এটিএন বাংলা ও বেতারের সাংবাদিক এসএম আবুল বাশারসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

এদিকে আসন্ন শারদীয় দূর্গাপুজা সাভার ও আশুলিয়ায় উৎসব মুখর পরিবেশে হিন্দু ধর্মাবলম্বীরা পালন করবে। আইন শৃংখলাবাহিনীর পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা সব মন্দিরে সর্তক অবস্থানে পাহারায় থাকবে বলে জানিয়েছেন সাভারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

দুপুরে দুর্গাপুজা উপলক্ষে আশুলিয়ার রুস্তমপুর এলাকায় স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী ও সাধারণ মানুষের সাথে মতবিনময় সভায় তিনি একথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এসময় আরও বলেন,ধর্ম যার যার উৎসব সবার শান্তি শৃঙ্খলা ভাবে সাভার ও আশুলিয়ায় দুর্গাপুজা পালন হবে বলেও বলেন তিনি।

এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment