শিখা অনির্বাণে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

৫ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ) : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় প্রধান উপদেষ্টা ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে এই শ্রদ্ধা নিবেদন করেন।প্রধান উপদেষ্টা শিখা অনির্বাণে এসে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তাঁকে স্বাগত জানান।পুষ্পস্তবক অর্পণের পর প্রধান উপদেষ্টা শিখা…

Read More

সাভার প্রেসক্লাব পরিদর্শন করলেন জামায়াত নেতৃবৃন্দ

০৫ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ): বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ভাংচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সাভার প্রেসক্লাব পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ঢাকা জেলা উত্তরের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার সন্ধ্যায় সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব সহকর্মী সাংবাদিকদের নিয়ে প্রতিনিধি দলকে ক্ষতিগ্রস্ত প্রেসক্লাব ঘুরে দেখান। এসময় জামায়াতের উত্তরের আমীর আফজাল হোসেন ক্ষতিগ্রস্ত প্রেসক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকা আর্থিক অনুদানের ঘোষণা দেন। এছাড়া তিনি সাভার প্রেসক্লাবের অফিস সহকারী পুলিশের গুলিতে আহত ডান হারানো মঞ্জয়কে চিকিৎসার জন্য ১০ হাজার দান করেন। জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তরের আমীর আফজাল হোসেন, জামায়াতের ঢাকা…

Read More

পাঁচ দফা দাবিতে সাভারের আশুলিয়ায় নিটার এর শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার,০৫ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ): পাঁচ দফা দাবিতে সাভারের আশুলিয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইনিজিনিয়ারিং রিসার্চ(নিটার) এর শিক্ষার্থীরা শোষন মুক্ত শিক্ষার পরিবেশ গড়ার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন।সকাল আটটার দিকে আশুলিয়ার নয়ারহাটে অবস্থিত নিটারের প্রশাসনিক ভবনে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সমন্বয়ে সংবাদ সম্মেলন আয়েজন করা হয়।এসময় সংবাদ সম্মেলনে ছাত্র- ছাত্রীদের পক্ষ থেকে বালা হয়, ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম চালু রাখার স্বার্থে নিটার পরিচালনা গভর্নিং বডির সকলের সম্নয়ে সমস্যা সমাধান করতে হবে এবং শিক্ষার্থীদের উপর যেসব শিক্ষক ও কর্মকর্তারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যাবস্থা সহ ক্যাম্পাসের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে হবে।তাদের পক্ষ থেকে আরো…

Read More