বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,২১ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা খন্দকার মামুন বিপ্লবের পরিবারকে নগদ আর্থিক সহয়তা দিয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাভারের সাবেক সংসদ সংসদ সদস্য ডা. দেওয়ান মোঃ মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সকালে তিনি মধ্য গাজিরচট এলাকায় নিহতের পরিবারকে এ আর্থিক সহয়তা প্রদান করেন। এসময় তিনি নিহতের সন্তান খন্দকার হেলাল ও খন্দকার তামজীদের লেখাপড়ার দায়িত্ব নেন। উচ্চ শিক্ষায় মানুষ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। পরে গাজীরচট স্কুল মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের স্বরণে আলোচনা সভা ও দোয়া…

Read More

তোফাজ্জল হত্যার সাথে জড়িত ৮ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে ঢাবি

২১ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)’র ফজলুল হক মুসলিম হলে মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কারের আদেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তোফাজ্জল হত্যার সাথে সংশ্লিষ্টতার কারণে অভিযুক্ত আটজন ছাত্রের আবাসিক সিটও বাতিল করেছে হল প্রশাসন।এই ঘটনায় ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. শাহ্ মো. মাসুমকে পরিবর্তন করে ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুনকে হলটির নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

Read More

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন

২১ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ): আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার মেট্রিকটন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।আজ শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ‘আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তাণিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলীপূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিকটন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো।’আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট আবেদনকারীদের আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১২ টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর (উপসচিব, রপ্তাণি-২ শাখা,কক্ষ নং ১২৭,ভবন -৩, বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) আবেদন করতে বলা হয়েছে। উল্লিখিত তারিখের পর আবেদন গ্রহণযোগ্য হবেনা।উল্লেখ্য, যারা আগে…

Read More

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চল পরিস্থিতি স্বাভাবিক, পোশাক খাতে অস্থিরতার ঘটনায় ৫ গ্রেপ্তার

২১ সেপ্টেম্বর, ২০২৪ (বিবিনিউজ):সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অধিকাংশ শিল্পকারখানা খোলা রয়েছে। আজ সকাল থেকে এসব কারখানায় শান্তিপূর্ণভাবে কাজ করছেন শ্রমিকেরা। তবে বেতন পরিশোধ করতে না পারা, কারখানায় কাজ না থাকা ও সম্প্রতি আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিরতায় ১৬টি শিল্পকারখানা বন্ধ রয়েছে। এদিকে পোশাক খাতে অস্থিরতার ঘটনায় গতকাল শুক্রবার আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আশুলিয়ার শিল্পাঞ্চল পুলিশ-১ জানায়, আজ শনিবার সাভার ও আশুলিয়ায় বাংলাদেশ শ্রম আইন-২০০৬–এর ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে ১৩টি কারখানা। সাধারণ ছুটি রয়েছে তিনটি কারখানায়। বন্ধ কারখানাগুলোর অধিকাংশ তৈরি পোশাক কারখানা। তবে বন্ধ কারখানাগুলোর মধ্যে…

Read More